• জাতীয়

‎জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, বাধা নেই কারামুক্তিতে ‎

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় জামিন পেয়েছেন সাংবাদিক আনিস আলমগীর। আজ বুধবার (১১ মার্চ) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

‎এ নিয়ে তার বিরুদ্ধে থাকা দুটি মামলায় জামিন পেলেন আনিস আলমগীর। সেক্ষেত্রে তার কারামুক্তিতে বাধা নেই বলে তার আইনজীবীর পক্ষ থেকে জানা গেছে।
‎
‎গত ১৫ জানুয়ারি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে আনিস আলমগীরের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২৫ জানুয়ারি এই মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করে দুদক। আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৮ জানুয়ারি এই মামলায় আনিস আলমগীরকে গ্রেফতার দেখানো হয়।
‎
‎এর আগে, জিজ্ঞাসাবাদের জন্য গত বছরের ১৪ ডিসেম্বর রাতে রাজধানীর ধানমন্ডি থেকে আনিস আলমগীরকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগে (ডিবি) নেওয়া হয়। পরদিন ১৫ ডিসেম্বর তাকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার করা হয়। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৫ মার্চ আনিস আলমগীরকে জামিন দেন উচ্চ আদালত।

মন্তব্য (০)





image

ভূমি অফিসে বোরকা পরে হাজির ঢাকা জেলার ডিসি

১

নিউজ ডেস্ক : ভূমি অফিসে সবসময়কার মতো সাধারণ মানুষের উপচে পড়া...

image

নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে হাইকোর্ট...

২

নিউজ ডেস্ক : জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদে...

image

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

৩

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ...

image

‎প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমকর্মীরা হয়রানি হব...

৪

নিউজ ডেস্কঃ প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমকর্মীরা হ...

image

‎মানবতাবিরোধী অপরাধ: কামাল মজুমদার, ইলিয়াসসহ ১৯ জনের বির...

৫

‎নিউজ ডেস্কঃ জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর মিরপুর এলাকায় ...

  • company_logo