• লিড নিউজ
  • জাতীয়

চট্টগ্রাম বন্দরে ভিড়ছে জ্বালানিবাহী জাহাজ, সংকটের আশঙ্কা নেই: বন্দর কর্তৃপক্ষ ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ কাতার থেকে এলএনজির চতুর্থ চালান নিয়ে একটি জাহাজ আজ চট্টগ্রাম বন্দরে ভিড়ছে। একই দিনে মালয়েশিয়া থেকে এলপিজিবাহী আরেকটি জাহাজও বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এছাড়া আগামী ১২ ও ১৪ মার্চ এলএনজি ও ডিজেল নিয়ে আরও দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসবে।

‎আজ বুধবার (১১ মার্চ) চট্টগ্রাম বন্দর ভবনে জ্বালানি তেল ও গ্যাস আমদানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান বন্দরের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন আহমেদ আমিন আবদুল্লাহ।

‎তিনি বলেন, ‘এ পর্যন্ত বিভিন্ন ধরনের জ্বালানি নিয়ে মোট ১৮টি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে। এর মধ্যে আটটি জাহাজ এরইমধ্যে খালাস শেষ করে চলে গেছে এবং বর্তমানে ৬টি জাহাজ থেকে জ্বালানি খালাস কার্যক্রম চলমান রয়েছে।’

‎বন্দর কর্তৃপক্ষ জানায়, বর্তমানে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) কাছে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে। ফলে জ্বালানি সংকটের আশঙ্কা নেই। হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচলেও এখন কোনো বাধা নেই। পাইপলাইনে থাকা জাহাজগুলো নির্ধারিত সময়ে পৌঁছালে জ্বালানি সরবরাহে কোনো সমস্যা হবে না বলে আশা করা হচ্ছে।’

‎ক্যাপ্টেন আহমেদ আমিন আবদুল্লাহ বলেন, ‘সরকারের সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত প্রচেষ্টায় পরিস্থিতি মোকাবিলা করা হচ্ছে। চট্টগ্রাম বন্দর থেকেও জ্বালানিবাহী জাহাজ দ্রুত খালাসে অগ্রাধিকার দেয়া হচ্ছে এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।’

‎তিনি আরও জানান, কনটেইনার ডিপো ও লাইটারেজ জাহাজে ডিজেল সংকট এবং চাহিদা-সংক্রান্ত সব তথ্য বিপিসির কেন্দ্রীয় মনিটরিং সেলকে জানানো হয়েছে। বিপিসি বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের পাশাপাশি পাইপলাইনে থাকা জাহাজগুলো দ্রুত আনার উদ্যোগ নিয়েছে।

‎বন্দর কর্তৃপক্ষের মতে, সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত প্রচেষ্টা এবং জনসচেতন উদ্যোগ অব্যাহত থাকলে সম্ভাব্য যেকোনো জ্বালানি সংকট মোকাবিলা করা সম্ভব হবে।

মন্তব্য (০)





image

‎হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে:...

নিউজ ডেস্কঃ সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে প্রাইভেট ক্লিনি...

image

আন্তর্জাতিক মানবাধিকার ও ডিটেকটিভ নিউজ সোসাইটির ১০ম বর্ষে...

নিজস্ব প্রতিবেদকঃ আন্তর্জাতিক মানবাধিকার ও ডিটেকটিভ নিউজ সোস...

image

‎পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফেরদৌসি আর নেই

নিউজ ডেস্কঃ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফেরদৌস...

image

‎জি-টু-জি চুক্তির আওতায় ১৬ হাজার ৮৮৮ কোটি টাকার পরিশোধিত ...

নিউজ ডেস্কঃ সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সরকারি দ্ব...

image

‎ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমি...

  • company_logo