• লিড নিউজ
  • জাতীয়

সোমবার থেকে সব ইংলিশ মিডিয়াম স্কুল ও কোচিং সেন্টার বন্ধ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ পবিত্র মাহে রমজানে রাজধানীসহ সারা দেশের যানজট নিরসন এবং বর্তমান বিশ্ব পরিস্থিতি বিবেচনায় দেশের সব ইংলিশ মিডিয়াম স্কুল এবং কোচিং সেন্টারের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে সরকার। আগামীকাল (সোমবার, ০৯ মার্চ) থেকে পবিত্র ঈদুল ফিতরের নির্ধারিত ছুটি পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। আজ (রোববার, ০৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‎প্রজ্ঞাপনে যা বলা হয়েছে
‎শিক্ষা মন্ত্রণালয় জানায়, সম্প্রতি শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে ইংলিশ মিডিয়াম স্কুলসমূহের প্রতিনিধিদের সঙ্গে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয় যে, যানজট কমিয়ে জনভোগান্তি লাঘব করতে আগামীকাল থেকেই এসব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।
‎
‎পরীক্ষা ও কোচিংয়ের ক্ষেত্রে নির্দেশনা
‎আবাসিক পরীক্ষা: শ্রেণি কার্যক্রম বন্ধ থাকলেও বিদেশি কারিকুলামে পরিচালিত বিদ্যালয়গুলোর শুধুমাত্র পূর্বনির্ধারিত আবাসিক পরীক্ষাসমূহ তাদের নিজস্ব শিডিউল অনুযায়ী অনুষ্ঠিত হতে পারবে।
‎
‎কোচিং সেন্টার: বাংলা ও ইংলিশ মিডিয়াম—উভয় মাধ্যমেই পরিচালিত দেশের সব ধরনের কোচিং সেন্টারের কার্যক্রমও এসময়ের মধ্যে সম্পূর্ণ বন্ধ রাখতে বলা হয়েছে।
‎
‎শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শিরীন আক্তার স্বাক্ষরিত এ আদেশে আরও জানানো হয়, সরকারি এ সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের অনুলিপি পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া

১

নিজস্ব ডেস্ক : হজযাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমানে...

image

শিক্ষায় বরাদ্দ কোনো খরচ নয়, এটি মানবসম্পদ তৈরিতে বিনিয়োগ:...

২

নিউজ ডেস্ক : শিক্ষা খাতে রাষ্ট্রীয় বরাদ্দকে কোনো খরচ হি...

image

ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার

৩

নিউজ ডেস্ক : আগামী বছরের প্রথম ছয় মাসের জ্বালানি চাহিদা মেটা...

image

কৃষক কার্ড পাইলটিংয়ের দ্বিতীয় ধাপ উদ্বোধন ২ ডিসেম্বর

৪

নিউজ ডেস্ক : কৃষি মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন ‌‘কৃ...

image

বাংলাদেশি কর্মীদের দক্ষ হিসেবে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে স...

৫

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আন্তর্জাতিক শ...

  • company_logo