ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বুধবার (৪ মার্চ) সন্ধ্যা ৭টায় এক জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন।
এ সময় তিনি নিজের ব্যাংক স্টেটমেন্ট জনসমক্ষে প্রকাশ করবেন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।
রাজধানীর বাংলামোটরের রুপায়ন টাওয়ারের লিফটের-১৫-তে অনুষ্ঠিত হবে এ সংবাদ সম্মেলন।
বুধবার বিকাল ৪টার দিকে আসিফ মাহমুদ তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানান।
পোস্টে দেওয়া বিবৃতিতে বলা হয়, সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার প্রার্থিতা নিয়ে আলোচনা শুরু হওয়ার পর তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, একদল ব্যক্তি বেনামে দুর্নীতি দমন কমিশনে (দুদক) সজীব ভুঁইয়ার প্রার্থিতা নিয়ে অভিযোগ জমা দিয়েছেন বলে দাবি করা হয়েছে। এসব অভিযোগকে ‘কাল্পনিক’ আখ্যা দিয়ে এর পরিপ্রেক্ষিতে তিনি ব্যাংক হিসাবের বিবরণী জনসমক্ষে প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন।
নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...
নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...
নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...
নিউজ ডেস্ক : ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে ছাত্রলীগ জামায়াত...
নিউজ ডেস্কঃ বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমা...

মন্তব্য (০)