• লিড নিউজ
  • জাতীয়

মধ্যপ্রাচ্যের ৬ রুটে ৫ মার্চ পর্যন্ত বিমানের ফ্লাইট বাতিল

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা তৈরি হওয়ায় আকাশপথে নিরাপত্তা ঝুঁকির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ৫ মার্চ পর্যন্ত ছয়টি গুরুত্বপূর্ণ রুটে নিজেদের সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে।

‎বাতিল হওয়া রুটগুলোর মধ্যে রয়েছে– সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজা; সৌদি আরবের দাম্মাম; কাতারের দোহা এবং কুয়েত।
‎
‎মঙ্গলবার বিমানের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। পরিস্থিতির উন্নতি সাপেক্ষে যাত্রীদের বাতিল হওয়া ফ্লাইটগুলোর পরবর্তী শিডিউল বা সময়সূচি জানানোর কথা বলেছে সংস্থাটি।
‎
‎এদিকে, এই যুদ্ধপরিস্থিতির প্রভাবে মঙ্গলবার (৩ মার্চ) দুপুর পর্যন্ত ঢাকা থেকে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ৩৮টি ফ্লাইট বাতিল হয়েছে।
‎
‎এর আগে, ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি এবং ২ মার্চ ৪৬টি ফ্লাইট বাতিল হয়েছিল। সব মিলিয়ে এ কদিনে মোট ১৪৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের ঘটনা হয়।
‎
‎এছাড়া, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সর্বমোট ৩৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

মন্তব্য (০)





image

এবার বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল সদৃশ বস্তু, ঘিরে রেখেছে এ...

১

নিউজ ডেস্ক : রাজধানীর বুদ্ধিজীবী কবরস্থানে কক...

image

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্কের সংশোধন অধ্যাদেশের খসড়া ...

২

নিউজ ডেস্ক : মাঠ পর্যায়ে রাজস্ব আদায় প্রক্রিয়ায় গতিশীলতা আনার লক্ষ্যে &l...

image

‘২ কোটি দেন, সব সই করে দেব’— ভিডিও ভাইরালের পর প্রকৌশলী ব...

৩

নিউজ ডেস্ক : আর্থিক লেনদেন সংক্রান্ত কথোপকথনের একটি ভিডিও গণমাধ্যমে প্রচ...

image

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: হুমায়ু...

৪

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক ...

image

গণভবনের পেছনের মাঠ ঘিরে রেখেছে এসআরবি

৫

নিউজ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরে গণভবনের পেছনে সাবেক বাণিজ্য মেলার ম...

  • company_logo