• লিড নিউজ
  • জাতীয়

‎১০ মার্চ কড়াইল বস্তি থেকে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ আগামী ১০ মার্চ রাজধানীর কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ড বিতরণের কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন এ কথা বলেন। তিনি বলেছেন, এ লক্ষ্যে ২৩ ফেব্রুয়ারি থেকে ডাটা সংগ্রহ, এন্ট্রি শুরু হয়েছে।

‎সমাজকল্যাণমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকা বগুড়া থেকে এই কার্ড বিতরণ শুরু হওয়ার কথা থাকলেও উপনির্বাচনের তফসিল ঘোষিত হওয়া সেই ভেন্যু পরিবর্তন করে মহাখালীর কড়াইল বস্তিতে নিয়ে আসা হয়েছে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিএনপির যে নির্বাচনী অঙ্গীকার ও অগ্রাধিকার প্রকল্প, সেটি বাস্তবায়নের কাজ শুরু হবে।
‎
‎তিনি আরও বলেন, বগুড়া সদর আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ফলে সেখানে প্রধানমন্ত্রী গেলে আচরণবিধি লঙ্ঘন হবে। তাই ঢাকায় কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
‎
‎সমাকল্যাণমন্ত্রী বলেন, এখানে ৪৪ হাজার পরিবার আছে। মাঠ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে, সেগুলো কম্পিউটারে এন্ট্রি দেওয়া হচ্ছে। তথ্য এন্ট্রি দেওয়ার পর একটা স্মার্ট কার্ডের মতো হবে, এই কার্ডটার মধ্যে আবার সব পরিবারের তথ্য দিতে হবে, দেওয়ার পর এটাকে প্রিন্ট করতে হবে। আমাদরে যা পরিকল্পনা ছিল তার থেকে প্রায় ছয় গুন বেশি কার্ড লাগছে।
‎
‎ফ্যামিলি কার্ডের সুবিধা পেতে ক্রাইটেরিয়াটা কী? এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এই ফ্যামিলি কার্ড হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্তরা পাবেন। এই কার্ডের মাধ্যমে নারী যেমন ক্ষমতায়িত হবেন, তেমনি মা তাঁর বাচ্চাদের পড়াশোনা ও পুষ্টির জন্য সেই অর্থ ব্যয় করতে পারবেন। এই সুবিধা চলমান প্রক্রিয়া। নিম্নবিত্ত একসময় মধ্যবিত্ত হবে আবার একজন উচ্চবিত্ত হয়তো নিম্নবিত্ত হয়ে যেতে পারেন। সুতরাং, এই কার্ডের উপকারভোগী হয়তো একদিন কমবে বা পরিবর্তন হবে। মানুষের আর্থিক সচ্ছলতা বাড়লে কার্ডের সুবিধাভোগীর সংখ্যা আস্তে আস্তে কমবে।

মন্তব্য (০)





image

এবার বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল সদৃশ বস্তু, ঘিরে রেখেছে এ...

১

নিউজ ডেস্ক : রাজধানীর বুদ্ধিজীবী কবরস্থানে কক...

image

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্কের সংশোধন অধ্যাদেশের খসড়া ...

২

নিউজ ডেস্ক : মাঠ পর্যায়ে রাজস্ব আদায় প্রক্রিয়ায় গতিশীলতা আনার লক্ষ্যে &l...

image

‘২ কোটি দেন, সব সই করে দেব’— ভিডিও ভাইরালের পর প্রকৌশলী ব...

৩

নিউজ ডেস্ক : আর্থিক লেনদেন সংক্রান্ত কথোপকথনের একটি ভিডিও গণমাধ্যমে প্রচ...

image

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: হুমায়ু...

৪

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক ...

image

গণভবনের পেছনের মাঠ ঘিরে রেখেছে এসআরবি

৫

নিউজ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরে গণভবনের পেছনে সাবেক বাণিজ্য মেলার ম...

  • company_logo