ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, মধ্যপ্রাচ্যে ইরান-ইসরাইল সংঘাত দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশসহ সারা বিশ্বই জ্বালানি সংকটে ‘ফেঁসে যাবে’। তবে মার্চ মাসে দেশে বিদ্যুৎ ও জ্বালানির কোনো ঘাটতি হবে না।
মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে দেশের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন তিনি।
অভয় দিয়ে মন্ত্রী বলেন, মানুষের শঙ্কা দূর করার জন্যই আমরা নিরলস কাজ করছি। আশা করি, আমরা সফল হব। অন্তত চলতি মার্চ মাসে জ্বালানি বা বিদ্যুৎ নিয়ে কোনো চিন্তার কারণ নেই।
পরবর্তী মাসগুলোতে সরবরাহ স্বাভাবিক থাকবে কিনা– এমন প্রশ্নের জবাবে মন্ত্রী সরাসরি কোনো প্রতিশ্রুতি না দিলেও আশ্বস্ত করে বলেন, আমরা কাজ করছি। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।
মধ্যপ্রাচ্যের এ সংঘাত যদি দীর্ঘস্থায়ী হয়, তবে তার প্রভাব বাংলাদেশের ওপর পড়বে কিনা– এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বেশ স্পষ্ট ও সতর্কবার্তা দেন।
তিনি বলেন, যুদ্ধটা দীর্ঘমেয়াদি হলে অবশ্যই আমাদের জন্য সমস্যা হবে। শুধু বাংলাদেশ নয়, যুদ্ধের প্রভাব দীর্ঘায়িত হলে বিশ্বের সব দেশই সংকটে ফেঁসে যাবে। যুদ্ধকালীন কিছু সমস্যা তো থাকেই, তবে আমাদের পক্ষ থেকে যতখানি চেষ্টা করা দরকার, তার সবটুকুই আমরা করব।
নিউজ ডেস্ক : রাজধানীর বুদ্ধিজীবী কবরস্থানে কক...
নিউজ ডেস্ক : মাঠ পর্যায়ে রাজস্ব আদায় প্রক্রিয়ায় গতিশীলতা আনার লক্ষ্যে &l...
নিউজ ডেস্ক : আর্থিক লেনদেন সংক্রান্ত কথোপকথনের একটি ভিডিও গণমাধ্যমে প্রচ...
নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক ...
নিউজ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরে গণভবনের পেছনে সাবেক বাণিজ্য মেলার ম...

মন্তব্য (০)