• লিড নিউজ
  • জাতীয়

‎বাংলাদেশের নয়া অধ্যায়ে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী যুক্তরাজ্য ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বাংলাদেশের নতুন অধ্যায়ে যুক্তরাজ্য ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী বলে জানিয়েছে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। অর্থাৎ, বিএনপির নেতৃত্বে গঠিত নয়া সরকারের সঙ্গে কাজ করার বিষয়ে ইঙ্গিত দিলেন তিনি।

‎মঙ্গলবার (৩ মার্চ) সকালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সাথে সাক্ষাৎ করেন সারাহ কুক। এরপরে তিনি এই আগ্রহের কথা প্রকাশ করেন। পাশাপাশি জানালেন, যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে অংশীদারিত্ব আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করা হয়েছে সাক্ষাতে।
‎
‎এই বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের শক্তি ও গভীরতা পুনর্ব্যক্ত করেন সারাহ কুক এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে সম্মত হন উভয়েই। এছাড়া অর্থনৈতিক প্রবৃদ্ধি, অভিবাসন, নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সহযোগিতাসহ যৌথ অগ্রাধিকারভিত্তিক বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে।
‎
‎স্বার্থসংশ্লিষ্ট খাতে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন সারাহ কুক ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। যুক্তরাজ্য বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ঠ অংশীদারিত্বের কথা উল্লেখ করে সারাহ কুক আরও বলেন, বাংলাদেশের নতুন অধ্যায়ে দুই দেশ আগের মতোই ঘনিষ্ঠভাবে কাজ করে যাবে।

মন্তব্য (০)





image

দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই’

১

নিউজ ডেস্ক : দেশের বাজারে এলপি গ্যাসের কোনো সংকট নেই বলে বিদ...

image

এবার বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল সদৃশ বস্তু, ঘিরে রেখেছে এ...

২

নিউজ ডেস্ক : রাজধানীর বুদ্ধিজীবী কবরস্থানে কক...

image

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্কের সংশোধন অধ্যাদেশের খসড়া ...

৩

নিউজ ডেস্ক : মাঠ পর্যায়ে রাজস্ব আদায় প্রক্রিয়ায় গতিশীলতা আনার লক্ষ্যে &l...

image

‘২ কোটি দেন, সব সই করে দেব’— ভিডিও ভাইরালের পর প্রকৌশলী ব...

৪

নিউজ ডেস্ক : আর্থিক লেনদেন সংক্রান্ত কথোপকথনের একটি ভিডিও গণমাধ্যমে প্রচ...

image

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: হুমায়ু...

৫

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক ...

  • company_logo