• লিড নিউজ
  • জাতীয়

গণপরিবহন আধুনিকায়ন ও সড়কে দুর্ভোগ কমাতে বড় উদ্যোগ নিচ্ছেন প্রধানমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ গণপরিবহন আধুনিকায়ন ও মানুষের দুর্ভোগ কমাতে একাধিক বড় উদ্যোগের পরিকল্পনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (সোমবার, ২ মার্চ) সকালে সচিবালয়ে পরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল হকের সঙ্গে এক বৈঠকে তিনি এসব পরিকল্পনার কথা জানান।

‎সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা জানান অধ্যাপক শামসুল হক। তিনি বলেন, ‘গণপরিবহন আধুনিকায়ন ও মানুষের দুর্ভোগ কমাতে মেট্রোরেলের পাশাপাশি মনোরেলসহ কী কী করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে।’
‎
‎তিনি আরও বলেন, ‘ঢাকাকে বিকেন্দ্রীকরণের বিষয়ে আলোচনা হয়েছে। দ্রুতগতির ট্রেন চালুর বিষয়ে আগ্রহ দেখিয়েছেন প্রধানমন্ত্রী।’
‎
‎শামসুল হক জানান, সাশ্রয়ী ও কার্যকর মাধ্যম হিসেবে মনোরেল বাস্তবায়নের সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বিশেষ করে নারী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেয়ার কথা জানান প্রধানমন্ত্রী।
‎
‎তিনি জানান, আগামী ছয় মাসের মধ্যে নারীদের জন্য বিদ্যুৎচালিত বিশেষায়িত বাস নামানোর পরিকল্পনার কথা তুলে ধরে এসব বাসে নারী চালক নিয়োগের বিষয়েও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী, যাতে নারীরা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারেন।

মন্তব্য (০)





image

দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই’

১

নিউজ ডেস্ক : দেশের বাজারে এলপি গ্যাসের কোনো সংকট নেই বলে বিদ...

image

এবার বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল সদৃশ বস্তু, ঘিরে রেখেছে এ...

২

নিউজ ডেস্ক : রাজধানীর বুদ্ধিজীবী কবরস্থানে কক...

image

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্কের সংশোধন অধ্যাদেশের খসড়া ...

৩

নিউজ ডেস্ক : মাঠ পর্যায়ে রাজস্ব আদায় প্রক্রিয়ায় গতিশীলতা আনার লক্ষ্যে &l...

image

‘২ কোটি দেন, সব সই করে দেব’— ভিডিও ভাইরালের পর প্রকৌশলী ব...

৪

নিউজ ডেস্ক : আর্থিক লেনদেন সংক্রান্ত কথোপকথনের একটি ভিডিও গণমাধ্যমে প্রচ...

image

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: হুমায়ু...

৫

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক ...

  • company_logo