• লিড নিউজ
  • খেলাধুলা

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে সোবহানার অনন্য নজির

  • Lead News
  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের দ্বিতীয় নারী ক্রিকেটার হিসেবে অনন্য নজির গড়লেন সোবহানা মোস্তারি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জানুয়ারি মাসের সেরা নারী ক্রিকেটারে স্বীকৃতি হিসেবে ‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’ হলেন এই ব্যাটসম্যান। 

২০২৩ সালের নভেম্বরে বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে এই স্বীকৃতি পেয়েছিলেন নাহিদা আক্তার।

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। এই টুর্নামেন্টের পারফরম্যান্সের জন্য মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন সোবহানা।

 আয়ারল্যান্ড অধিনায়ক গ্যাবি লুইস ও যুক্তরাষ্ট্রের বাঁহাতি পেসার তারা নরিসও প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন। তবে তাদের টপকে সেরা হয়েছেন নারী বিশ্বকাপের বাছাইপর্বে ৪৫.৮০ গড় ও ১৪৫.৮৫ স্ট্রাইক রেটে ২২৯ রান করা বাংলাদেশের সোবহানা।

টুর্নামেন্টে নিজেদের ৬ ম্যাচের সব কটিতেই জিতে বাংলাদেশ নারী ক্রিকেট দল জায়গা করে নেয় জুনে ইংল্যান্ডে অনুষ্ঠেয় নারী বিশ্বকাপে।

গতকাল পুরুষ ক্রিকেটারদের মাসসেরা খেলোয়াড়ের নামও জানিয়েছে আইসিসি। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে পরপর দুই ম্যাচে সেঞ্চুরির জন্য জানুয়ারি মাসের সেরা হয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান ড্যারল মিচেল।

মন্তব্য (০)





image

কাভান সুলিভানের বুটে বাংলাদেশের পতাকা, বিশ্ব ফুটবলে নতুন ...

স্পোর্টস ডেস্ক: মাত্র ১৫ বছর বয়সেই বিশ্ব ফুটবলের অন্যতম সম্ভ...

image

হোয়াইটওয়াশ এড়াতে জিম্বাবুয়ের টার্গেট ১৯৩

স্পোর্টস ডেস্ক : বৈভব সূর্যবংশীর ব্যাটিং তাণ্ডবে ১৯২ রানের চ...

image

ভারতীয় ক্রিকেটারদের জন্য নতুন পুরস্কার ঘোষণা

নিউজ ডেস্ক : ক্রিকেটারদের জন্য নতুন পুরস্কারের ঘোষণা দিল ভার...

image

সমালোচকদের ওপর ক্ষুব্ধ নেইমার, দিলেন কড়া জবাব

স্পোর্টস ডেস্ক : চোট ও সমালোচনা দুইয়ের সঙ্গেই লড়াই করছেন ব্র...

image

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

স্পোর্টস ডেস্ক : একটা সময় ছিল যখন ঝাঁকড়া চুলের বাবরি দোলানো ফুটবলারদের দ...

  • company_logo