• লিড নিউজ
  • জাতীয়

‎সমাজে মাদক থাকবে না— প্রধানমন্ত্রীর এই অ্যাসাইনমেন্টে অভিযানে পুলিশ: নবনিযুক্ত আইজিপি

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ 'সমাজে মাদক থাকবে না'– প্রধানমন্ত্রীর দেয়া অন্যতম এই অ্যাসাইনমেন্টের ধারাবাহিকতায় শুরু হয়েছে অভিযান। এমনটা জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।
‎
‎বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প এলাকা পরিদর্শন করেন নতুন আইজিপি। এ সময় তিনি জানান, যারা রাজনৈতিক দলের আড়ালে অপরাধ কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
‎
‎আলী হোসেন ফকির জানান, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পুলিশের ইউনিফর্ম সুন্দর করা হবে। সবার চাওয়া, পুলিশের ভিজিবল পোশাক থাকবে।
‎
‎বৃহস্পতিবার সন্ধ্যায় জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে ডিএমপির সোয়াট টিম ও প্রশিক্ষিত ডগ স্কোয়াডের ২ শতাধিক সদস্য অংশ নেয়। ঘনবসতিপূর্ণ জেনেভা ক্যাম্পের ভেতর কয়েকটি দলে বিভক্ত হয়ে চিরুনি অভিযান চালানো হয়। জব্দ করা হয় মাদক।
‎
‎মোহাম্মদপুরের অপরাধপ্রবণ এলাকাগুলোয় ঈদের আগ পর্যন্ত অভিযান চলবে, এ কথা জানান নবনিযুক্ত আইজিপি।

মন্তব্য (০)





image

প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদল...

১

‎নিউজ ডেস্কঃ জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে গত স...

image

‎বাংলাদেশে ইউরোপীয় বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

২

‎নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইউরোপে...

image

দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই’

৩

নিউজ ডেস্ক : দেশের বাজারে এলপি গ্যাসের কোনো সংকট নেই বলে বিদ...

image

এবার বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল সদৃশ বস্তু, ঘিরে রেখেছে এ...

৪

নিউজ ডেস্ক : রাজধানীর বুদ্ধিজীবী কবরস্থানে কক...

image

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্কের সংশোধন অধ্যাদেশের খসড়া ...

৫

নিউজ ডেস্ক : মাঠ পর্যায়ে রাজস্ব আদায় প্রক্রিয়ায় গতিশীলতা আনার লক্ষ্যে &l...

  • company_logo