• লিড নিউজ
  • জাতীয়

‎প্রধানমন্ত্রীকে লাল গোলাপ উপহার দিলেন শফিক রেহমান

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জাতীয় জীবনে যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় গৌরবোজ্জ্বল অবদান রেখেছেন, তাদের  ‘একুশে পদক ২০২৬’ প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
‎
‎বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রদান করেন তিনি। এ সময় তাকে 'লাল গোলাপ' উপহার দিয়েছেন সাংবাদিক ও উপস্থাপক শফিক রেহমান।
‎
‎সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সন্মাননা পদক গ্রহণ করতে গিয়ে পকেট থেকে তিনটি লাল গোলাপ বের করে প্রধানমন্ত্রীকে উপহার দেন তিনি। মিলনায়তনজুড়ে তখন তৈরি হয় এক হৃদ্যতাপূর্ণ মুহূর্ত। প্রধানমন্ত্রীও হাসিমুখে গোলাপ গ্রহণ করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
‎
‎১৯৯৩ সালের ১৪ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ টেলিভিশনে শফিক রেহমানের উপস্থাপনায় শুরু হয় তথ্যবহুল ও বিনোদনমূলক ধারাবাহিক অনুষ্ঠান 'লাল গোলাপ'। তখন এটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।
‎
‎জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর একুশে পদক পেয়েছেন—
‎
‎চলচ্চিত্রে ফরিদা আক্তার ববিতা; চারুকলায় অধ্যাপক আব্দুস সাত্তার; স্থাপত্যে মেরিনা তাবাশ্যুম; সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর); নৃত্যকলায় অর্থী আহমেদ, নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার; সাংবাদিকতায় শফিক রেহমান; শিক্ষাক্ষেত্রে অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার এবং ভাস্কর্যে তেজস হালদার জস। এছাড়া, সংগীতাঙ্গনে অবদানের জন্য জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজকে একুশে পদকে ভূষিত করা হয়।

মন্তব্য (০)





image

প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদল...

১

‎নিউজ ডেস্কঃ জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে গত স...

image

‎বাংলাদেশে ইউরোপীয় বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

২

‎নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইউরোপে...

image

দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই’

৩

নিউজ ডেস্ক : দেশের বাজারে এলপি গ্যাসের কোনো সংকট নেই বলে বিদ...

image

এবার বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল সদৃশ বস্তু, ঘিরে রেখেছে এ...

৪

নিউজ ডেস্ক : রাজধানীর বুদ্ধিজীবী কবরস্থানে কক...

image

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্কের সংশোধন অধ্যাদেশের খসড়া ...

৫

নিউজ ডেস্ক : মাঠ পর্যায়ে রাজস্ব আদায় প্রক্রিয়ায় গতিশীলতা আনার লক্ষ্যে &l...

  • company_logo