• লিড নিউজ
  • জাতীয়

ত্রয়োদশ সংসদ নির্বাচন ১৫ মার্চের মধ্যে দিতে হবে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের ব্যয়ের হিসাব দিতে বলা হয়েছে। এ সংক্রান্ত তথ্য চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রিটার্নিং কর্মকর্তাদের কাছে আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দেওয়া এক চিঠিতে এ তথ্য চাওয়া হয়েছে। 

ওই চিঠিতে বলা হয়েছে, নির্বাচনের ফলাফল প্রকাশের ৩০ দিনের মধ্যে প্রার্থীদের হিসাব রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়ার বাধ্যবাধকতা আছে। আর ওই হিসাব আগামী ২৫ মার্চের মধ্যে ইসিতে পাঠাতে হবে। 

রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো চিঠিতে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৪৪(গ) অনুচ্ছেদ অনুযায়ী, নির্বাচিত প্রার্থীদের নামের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচনের সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে রিটার্নিং অফিসারের কাছে ব্যয়ের হিসাব দাখিলের বিধান আছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রার্থীদের নাম, ঠিকানা সম্বলিত গেজেট ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে।

এতে আরও বলা হয়, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ব্যয় বিবরণী দাখিল নিশ্চিত করতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জারি করা পরিপত্র-১৮ অনুযায়ী কর্মসূচি নিতে হবে। এছাড়া নির্ধারিত সময়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে দাখিল করা নির্বাচনি ব্যয়ের রিটার্নের তথ্য আগামী ২৫ মার্চের মধ্যে ইসিতে পাঠাতে হবে।

ইসি কর্মকর্তারা জানান, আগামী মধ্য মার্চের মধ্যে সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নির্বাচনি ব্যয়ের হিসাব দিতে হবে। এ নির্বাচনে দুই হাজারের বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

মন্তব্য (০)





image

রাজধানীসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

১

নিউজ ডেস্কঃ জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত এবং দেশের আইনশ...

image

দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-জার্মানি

২

নিজস্ব ডেস্ক : অর্থনৈতিক সহযোগিতা জোরদার, বাণিজ্য সম্প্রসারণ ও নতুন বিনিয়োগের...

image

‎রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন করে বৈশ্বিক উদ্যোগ গ্রহণের আহ...

৩

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক অগ...

image

২০২৭ সালের জানুয়ারি-জুনের জন্য ৮,০১০ কোটি টাকার জ্বালানি ...

৪

নিউজ ডেস্ক: দেশের জ্বালানি চাহিদা পূরণে ২০২৭ সালের জানুয়ারি ...

image

চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত দিতে হবে ভারতকে : হুমায়ুন

৫

নিউজ ডেস্কঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, দ্বি...

  • company_logo