• লিড নিউজ
  • জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমান সময়ের পরীক্ষায় উত্তীর্ণ এক অবিসংবাদিত নেতা : তথ্যমন্ত্রী ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন জনতার অবিসংবাদিত নেতায় পরিণত হয়েছেন।
‎
‎তিনি বলেন, তাঁর মানবিক মূল্যবোধ ও দৃঢ়তা দিয়ে তিনি এই স্থান অর্জন করেছেন। মঙ্গলবার রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
‎
‎তারিক চয়ন সম্পাদিত ২০১৩ সালে লেখা ১৯টি প্রবন্ধের সংকলন ‘অবিসংবাদিত তারেক রহমান’ বইয়ের পাঠ উন্মোচন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‎
‎তথ্যমন্ত্রী বলেন, ‘অবিসংবাদিত শব্দটি কোনো চিরকালীন শব্দ নয়; এটি কর্মের মাধ্যমে অর্জন করতে হয় এবং রক্ষা করতে হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর দীর্ঘ রাজনৈতিক পথপরিক্রমায় তা প্রমাণ করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উত্তরাধিকার হিসেবে তিনি পারিবারিক পর্যায় থেকেই এই মানবিক গুণাবলী ও মূল্যবোধ অর্জন করেছেন।’
‎
‎জহির উদ্দিন স্বপন আরও বলেন, একজন রক্ত-মাংসের মানুষের পক্ষে এত চড়াই-উতরাই ও প্রতিকূলতা মোকাবিলা করে টিকে থাকা কেবল তাঁর ব্যক্তিগত দৃঢ়তা ও মানবিক গুণাবলীর কারণেই সম্ভব হয়েছে। তিনি বিশ্বাস করেন, তারেক রহমান তাঁর সেই মানবিক মূল্যবোধ দিয়ে জনআস্থা বজায় রাখবেন।
‎
‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। বিশিষ্ট শিক্ষাবিদ ড. ইউসুফ হায়দার চৌধুরী, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন এবং বইটির সম্পাদক তারিক চয়ন অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
‎
‎উল্লেখ্য, ‘অবিসংবাদিত তারেক রহমান’ শীর্ষক এই সংকলনটিতে দেশের ১৯ জন গুণী শিক্ষক, লেখক, চিন্তক, রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধার লেখা স্থান পেয়েছে। বইটিতে প্রধানমন্ত্রীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, তাঁর দর্শন, আদর্শ, স্বপ্ন ও রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করা হয়েছে। অনন্যা প্রকাশনী থেকে বইটি প্রকাশ করেন মনিরুল হক।

মন্তব্য (০)





image

প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদল...

১

‎নিউজ ডেস্কঃ জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে গত স...

image

‎বাংলাদেশে ইউরোপীয় বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

২

‎নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইউরোপে...

image

দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই’

৩

নিউজ ডেস্ক : দেশের বাজারে এলপি গ্যাসের কোনো সংকট নেই বলে বিদ...

image

এবার বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল সদৃশ বস্তু, ঘিরে রেখেছে এ...

৪

নিউজ ডেস্ক : রাজধানীর বুদ্ধিজীবী কবরস্থানে কক...

image

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্কের সংশোধন অধ্যাদেশের খসড়া ...

৫

নিউজ ডেস্ক : মাঠ পর্যায়ে রাজস্ব আদায় প্রক্রিয়ায় গতিশীলতা আনার লক্ষ্যে &l...

  • company_logo