ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : বেসরকারি উদ্যোক্তা নিয়ে দেশের রুগ্ন ও বন্ধ শিল্পপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।
তিনি বলেন, ‘রুগ্ন ও বন্ধ শিল্পপ্রতিষ্ঠা খুলে দেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। বেসরকারি উদ্যোক্তাদের নিয়ে কাজটি করা হবে, যাতে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়।’
তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনি প্রতিশ্রুতি আছে দেশের রুগ্ন ও বন্ধ শিল্প প্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় বলা হয়েছে যে, রুগ্ন ও বন্ধ পাটশিল্প, চিনি কারখানাগুলো খুলে দিয়ে সেখানে পুরাতন শ্রমিকদের বহাল রেখে নতুন কর্মসংস্থান তৈরি করতে হবে।
বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন কর্মসংস্থানের জন্য নির্দেশনা দিয়েছেন। তিনি বন্ধ ও রুগ্ন শিল্পপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার উদ্যোগ নিতে বলেছেন। এ ব্যাপারে শিল্প মন্ত্রণালয়ের নেতৃত্বে ইতোমধ্যে একটি কমিটি কাজও শুরু করছে।
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে ন...
নিউজ ডেস্কঃ ফায়ার সার্ভিসকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর বাহ...
নিউজ ডেস্কঃ আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান ...
নিউজ ডেস্কঃ তিন মাসের ব্যবধানে ‘সাইবার সুরক্ষা আইন&rsq...
নিউজ ডেস্কঃ ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর...

মন্তব্য (০)