ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের দুই পর্বের সাক্ষাৎকার প্রকাশ করেছে দেশের একটি জাতীয় দৈনিক। তার সাক্ষাৎকারে উঠে এসেছে গণঅভ্যুত্থানের পর সরকার গঠন এবং অন্তর্বর্তী সরকারের সময়কার অনেক তথ্য।
৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছাড়ার পর ওইদিন রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে অন্য রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সাক্ষাৎকার প্রকাশের পর জামায়াত আমিরের দাবি, ৫ আগস্টের বিষয়ে রাষ্ট্রপতি অনেক কিছু চেপে গিয়েছেন।
মঙ্গলবার বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ দাবি করেন জামায়াত আমির।
তিনি বলেন, ৫ আগস্ট ২০২৪ বিষয়ে রাষ্ট্রপতি অনেক কিছুই চেপে গিয়েছেন। কথিত পলাতক প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়ে উনি উপস্থিত নেতৃবৃন্দকে যা বলেছিলেন এবং পরবর্তীতে জাতিকে যা জানিয়েছিলেন তার বর্তমান বক্তব্যে তিনি তা স্বীকার করেননি। এখন যা বলছেন সেদিন তার কিছুই তিনি বলেননি।
তিনি জামায়াত আমির বলেন, কোটি কোটি মানুষ যা শুনল এবং সেদিন তিনি যা বললেন আর এখন যা বলছেন তার হিসেব রাষ্ট্রপতি মিলিয়ে দেবেন কি? জাতি অবুঝ নয়। রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে এ রকম আচরণ অগ্রহণযোগ্য।
নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...
নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...
নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...
নিউজ ডেস্ক : ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে ছাত্রলীগ জামায়াত...
নিউজ ডেস্কঃ বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমা...

মন্তব্য (০)