ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে সংগঠনের সাধারণ সম্পাদক ও কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান স্বাক্ষরিত এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করা হয়।
বিবৃতিতে সংগঠনটি বলছে, ২০০৩ থেকে ২০০৮ সালে কমিটির মাধ্যমে নির্ধারিত বর্তমান পোশাকটি রং, আবহাওয়া, দিন-রাত ডিউটি এবং পরিচিতির বিষয় বিবেচনা করে ঠিক করা হয়েছিল। নতুন পোশাকের নকশা ও রং অন্যান্য ইউনিফর্মধারী বাহিনীর সঙ্গে সাদৃশ্যপূর্ণ হলে মাঠপর্যায়ে পুলিশকে দ্রুত শনাক্ত করা কঠিন হতে পারে—এমন আশঙ্কাও জানিয়েছে তারা।
বিবৃতিতে আরও বলা হয়, ১২ ফেব্রুয়ারি ২০২৬-এর জাতীয় নির্বাচনে প্রায় সব পুলিশ সদস্য বর্তমান পোশাকেই দায়িত্ব পালন করে প্রশংসিত হয়েছেন। পাশাপাশি ইউনিফর্ম বদলকে ব্যয়বহুল উল্লেখ করে আধুনিকায়ন ও লজিস্টিক সাপোর্টে বিনিয়োগের আহ্বান জানিয়েছে সংগঠনটি।
নিউজ ডেস্কঃ জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে গত স...
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইউরোপে...
নিউজ ডেস্ক : দেশের বাজারে এলপি গ্যাসের কোনো সংকট নেই বলে বিদ...
নিউজ ডেস্ক : রাজধানীর বুদ্ধিজীবী কবরস্থানে কক...
নিউজ ডেস্ক : মাঠ পর্যায়ে রাজস্ব আদায় প্রক্রিয়ায় গতিশীলতা আনার লক্ষ্যে &l...

মন্তব্য (০)