ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে প্রথমবারের মতো ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করেছেন।
প্রধানমন্ত্রী সকাল ৯টায় তার অফিসে পৌঁছেন। এ সময় সেখানে প্রধানমন্ত্রী তিন বাহিনীর প্রধানগণ স্বাগত জানান। প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী প্রধানগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এরপর প্রধানমন্ত্রী দিনের কার্যসূচি অনুযায়ী লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে ‘র্যাঙ্ক ব্যাজ’ পরিয়ে দেন।
এসময় উপস্থিত ছিলেন– প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম, পিএসসি, জি (অব.), সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ও প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম প্রমুখ।
নিউজ ডেস্কঃ জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে গত স...
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইউরোপে...
নিউজ ডেস্ক : দেশের বাজারে এলপি গ্যাসের কোনো সংকট নেই বলে বিদ...
নিউজ ডেস্ক : রাজধানীর বুদ্ধিজীবী কবরস্থানে কক...
নিউজ ডেস্ক : মাঠ পর্যায়ে রাজস্ব আদায় প্রক্রিয়ায় গতিশীলতা আনার লক্ষ্যে &l...

মন্তব্য (০)