• লিড নিউজ
  • শিক্ষা

পুরনো ধারা বদলে যুগোপযোগী প্রাথমিক শিক্ষা গড়ার আহ্বান গণশিক্ষা মন্ত্রীর ‎

  • Lead News
  • শিক্ষা

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন দেশের শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী ও কার্যকর করতে পুরনো ও প্রথাগত চিন্তার ধারা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

‎তিনি বলেন, সময়ের চাহিদাকে গুরুত্ব দিয়ে সৃজনশীল ও আধুনিক ভাবনায় প্রাথমিক শিক্ষাকে যুগোপযোগী করে গড়ে তুলতে হবে। রোববার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন।

‎স্বচ্ছতা ও সুশাসনের ওপর গুরুত্ব আরোপ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এহছানুল হক মিলন বলেন, ‘আমরা জনগণের প্রত্যাশা পূরণের অঙ্গীকার নিয়ে কাজ করছি।’

‎তিনি আরও বলেন, শুধু সচিবালয়কে দুর্নীতিমুক্ত রাখলেই চলবে না, মন্ত্রণালয়ের অধীন প্রতিটি দপ্তর ও সংস্থার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। সুশাসনের মাধ্যমে প্রাথমিক শিক্ষা খাতে একটি দৃশ্যমান ও টেকসই পরিবর্তন আনাই বর্তমান সরকারের মূল লক্ষ্য বলে মন্ত্রী উল্লেখ করেন।

‎প্রাথমিক শিক্ষা উন্নয়নের মূল ভিত্তি উল্লেখ করে বিশেষ অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ‘দীর্ঘদিন ধরে শিক্ষার গুণগত মান প্রত্যাশিত পর্যায়ে উন্নীত হয়নি।’

‎তিনি আরও বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড হলে তার মূল ভিত্তি হচ্ছে প্রাথমিক শিক্ষা।’ প্রতিমন্ত্রী বলেন, এই স্তরের মানোন্নয়ন ছাড়া সামগ্রিক শিক্ষা ব্যবস্থার টেকসই উন্নয়ন সম্ভব নয়। এ জন্য প্রাথমিক শিক্ষার মান বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

‎সভায় মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম, চলমান প্রকল্প ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে একটি পাওয়ারপয়েন্ট উপস্থাপনা করেন যুগ্মসচিব নুরুন্নাহার। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের রানাসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

বাকৃবির জুলাই ৩৬ হলে আগুন, দ্রুত সময়ে নিয়ন্ত্রণ

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) না...

image

বাকৃবিতে ছিন্নমূল মানুষের মাঝে ছাত্রদলের ইফতার বিতরণ

বাকৃবি প্রতিনিধি : পবিত্র মাহে রমজানের আদর্শকে ধারণ করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)-...

image

বাকৃবিতে ছিন্নমূল মানুষের মাঝে ছাত্রদলের ইফতার বিতরণ

বাকৃবি প্রতিনিধি : পবিত্র মাহে রমজানের আদর্শকে ধারণ করে বাংল...

image

অফিস টাইম ছাড়া কল দেয়ায় রেগে গেলেন হল প্রভোস্ট

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...

image

ঢাবিতে তরুণী নির্যাতনের অভিযোগ, সিসিটিভি চিত্রে যা জানা গেল

নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ে দুই তরুণী ও এক তরুণকে মারধ...

  • company_logo