• জাতীয়

জিয়াউর রহমানের দেখানো পথেই খাল খনন শুরু: তথ্যমন্ত্রী

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেছেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেওয়া সফল উদ্যোগের ধারাবাহিকতায় খাল পুনঃখনন কর্মসূচি শুরু করা হলো। তার দেখানো পথ ধরে কৃষকদের দুর্ভোগ লাঘবেই এই উদ্যোগ। এর মাধ্যমে মরাখালে জোয়ার-ভাটা ফিরিয়ে এনে উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের ন্যায্য পানি নিশ্চিত করা হবে।

রোববার (২২ ফেব্রুয়ারি) বরিশালের গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নে খাল কনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জহির উদ্দিন বলেন, শহীদ জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির ফলে তৎকালীন সময়ে খাদ্য উৎপাদন বৃদ্ধিতে সুফল মিলেছিল- তা আজ প্রমাণিত। পরবর্তীতে খালগুলো মরে যাওয়ার কারণে কৃষি উৎপাদন যে ব্যাহত হয়েছে, তাও প্রমাণিত হয়েছে। সেই ধারাবাহিকতায় তারেক রহমান নেতৃত্বে খাল খনন কর্মসূচি শুরু করা হয়েছে। 

খাল খনন কর্মসূচির মাধ্যমে জোয়ার ভাটার পানি সরাসরি কৃষকের জমিতে পৌঁছে যাবে বলেও জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকার সারা দেশে খাল খননের পরিকল্পনা নিয়েছে। যা শিগগিরই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে। তারই অংশ হিসেবে বরিশালে খাল পুনঃখনন কর্মসূচি শুরু করা হলো। একই সঙ্গে বনায়নের অংশ হিসেবে গাছ রোপন কর্মসূচিও শুরু করা হয়েছে। আগামীতে এ কাজ আরও ত্বরান্বিত করা হবে।

এ সময় তিনি সেখানকার প্রান্তিক কৃষকসহ স্থানীয়দের সঙ্গে খাল খননসহ বিভিন্ন প্রসঙ্গে আলোচনা করেন।

মন্তব্য (০)





image

‎‘ঘুষখোররা’ এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

নিউজ ডেস্কঃ আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী...

image

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে ন...

image

‎ফায়ার সার্ভিসকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে সারাদেশ...

নিউজ ডেস্কঃ ফায়ার সার্ভিসকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর বাহ...

image

‎দেশের সীমানায় পা রাখলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে: ...

নিউজ ডেস্কঃ আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান ...

image

‎ফের সংশোধন হচ্ছে সাইবার আইন: গুজব–অপতথ্য প্রচারে ১০ বছর ...

নিউজ ডেস্কঃ তিন মাসের ব্যবধানে ‘সাইবার সুরক্ষা আইন&rsq...

  • company_logo