• লিড নিউজ
  • শিক্ষা

‎শিক্ষা মন্ত্রণালয়ে কাউকে দুর্নীতি করতে দেয়া হবে না: শিক্ষামন্ত্রী

  • Lead News
  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ শিক্ষা মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি হবে না এবং কাউকে দুর্নীতি করতে দেয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষকদের দাবি-দাওয়া নিয়ে আর মন্ত্রণালয়ে আসতে হবে না।

‎আজ (রোববার, ২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
‎
‎তিনি বলেন, ‘শিক্ষার বিষয়ে সরকার আন্তরিক। শিক্ষকদের মূল্যায়ন এবং শিক্ষক-কর্মচারীদের বেতন-স্কেলসহ সব ন্যায্য দাবি পূরণে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে উপস্থাপন করা হবে।’
‎
‎এসময় সেখানে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজও উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘গুণগত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। শিক্ষাকে রাজনীতিকরণ করতে দেয়া হবে না।
‎
‎এছাড়া তিন ক্যাটাগরির শিক্ষা কারিকুলামে সামঞ্জস্যতা আনার উদ্যোগ নেয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

মন্তব্য (০)





image

এক বছরেও লিফট চালু হয়নি, ১০ তলা হলে ছাত্রীদের দুর্ভোগ

১

নিউজ ডেস্ক : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ১০ তলাবিশ...

image

২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে: শিক্ষামন্ত্রী

২

নিউজ ডেস্ক : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম...

image

প্রাথমিক শিক্ষকদের বদলিসহ ৯ দাবি

৩

নিউজ ডেস্ক : প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কে...

image

‎দেশে দক্ষ মানবসম্পদ তৈরিতে ঘাটতির বড় কারণ একাডেমিয়া-ইন্ড...

৪

‎নিউজ ডেস্কঃ শিক্ষাঙ্গন ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যক...

image

৩০ নভেম্বরের মধ্যে শতভাগ বই উপজেলায় পৌঁছাবে সরকার, মান রক...

৫

নিউজ ডেস্কঃ ২০২৭ শিক্ষাবর্ষ শুরুর আগেই দেশের প্রায় ৪ কোটি শি...

  • company_logo