• শিক্ষা

বাকৃবির মাওলানা ভাসানী হলের শিক্ষার্থীদের লেন্সে বায়ান্নের ভাষা আন্দোলন

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

বাকৃবি প্রতিনিধিঃ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক অনন্য উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাওলানা ভাসানী হলের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। 

বায়ান্নর ভাষা আন্দোলনের উত্তাল দিনগুলো এবং এর গৌরবোজ্জ্বল ইতিহাস নিয়ে তারা নির্মাণ করেছেন বিশেষ প্রামাণ্যচিত্র 'ওয়ান হল, ওয়ান হার্ট, ওয়ান ভিশন'।

শনিবার (২১শে ফেব্রুয়ারি) প্রথম প্রহরে প্রামাণ্যচিত্রটি হলের শিক্ষার্থীদের মাঝে প্রদর্শিত হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে।

প্রামাণ্যচিত্রটিতে মূলত ১৯৪৮ সালের আন্দোলনের সূত্রপাত থেকে শুরু করে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে রফিক, সালাম, বরকতদের আত্মত্যাগ এবং পরবর্তী সময়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এর বৈশ্বিক স্বীকৃতির ইতিহাস অত্যন্ত নিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। প্রামাণ্যচিত্রটির নির্দেশনায় ছিলেন ২০২১-২২ শিক্ষাবর্ষের হল ছাত্রদল কর্মী দুর্জয় মন্ডল ও কন্ঠ দিয়েছেন শিক্ষার্থী অপু বর্মন।

মাওলানা ভাসানী হলের শিক্ষার্থী বাঁধন মল্লিক প্রতীক জানান, "বর্তমান প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস এবং আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরাই ছিল তাদের মূল লক্ষ্য। হলের বিভিন্ন স্থানে চিত্রধারণ এবং ঐতিহাসিক ফুটেজ ব্যবহারের মাধ্যমে প্রামাণ্যচিত্রটিকে জীবন্ত করে তোলা হয়েছে।"

আরেক শিক্ষার্থী মো. নূরুল বিন হাসান অন্তিম জানান, "আমাদের এই সৃজনশীল কাজের মাধ্যমে যদি একজন সহপাঠীও মাতৃভাষার সঠিক ইতিহাস জানতে পারে, তবেই আমাদের সার্থকতা। কৃষি শিক্ষার পাশাপাশি জাতীয় ইতিহাসের প্রতি হলের শিক্ষার্থীদের এই আগ্রহ ও সৃজনশীলতা অত্যন্ত আশাব্যঞ্জক।"

উল্লেখ্য যে, প্রতি বছরই ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে মাওলানা ভাসানী হলের শিক্ষার্থীরা নানা কর্মসূচি পালন করে থাকে। তবে এবারের এই প্রামাণ্যচিত্রটি ভিন্ন মাত্রার আবেদন তৈরি করেছে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে প্রশংসিত হয়েছে।

মন্তব্য (০)





image

জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

নিউজ ডেস্ক : এসএসসি ও সমমান পরীক্ষার ফল পেতে অধীর অপেক্ষায় স...

image

ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড নিয়ে দ্বন্...

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় প্রতিষ্ঠিত বেসরকারী বিশ্...

image

‎চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষ...

নিউজ ডেস্কঃ বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থগিত হও...

image

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে যা জানা গেল

নিউজ ডেস্ক : বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি...

image

‎শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী স...

নিউজ ডেস্কঃ বাংলাদেশে শিক্ষা ও কারিগরি শিক্ষার প্রসার এ...

  • company_logo