• লিড নিউজ
  • জাতীয়

‎ঢাকাসহ ৭ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বসন্তের শুরুতেই দেশজুড়ে বৃষ্টির বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও বায়ুমণ্ডলীয় পরিবর্তনের প্রভাবে আগামী কয়েকদিন ঢাকাসহ দেশের সাতটি বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। 
‎
‎শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে আবহাওয়া অফিসের দেওয়া আগামী পাঁচ দিনের বিশেষ পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। 
‎
‎আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টা আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকলেও সোমবার থেকে পরিস্থিতির পরিবর্তন শুরু হবে। সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 
‎
‎এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে বৃষ্টির আসল বিস্তৃতি ঘটবে মঙ্গলবার, যখন ময়মনসিংহ ও সিলেট বিভাগেও বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। অর্থাৎ মঙ্গলবার দেশের প্রায় সবকটি প্রধান বিভাগেই বৃষ্টির ছোঁয়া পাওয়ার সম্ভাবনা রয়েছে।
‎
‎বুধবারের আবহাওয়া বার্তায় বলা হয়েছে, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে। বৃষ্টির প্রভাবে বুধবার থেকে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা পুনরায় কিছুটা কমতে শুরু করবে। 
‎
‎আবহাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে বিষুবীয় ভারত মহাসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা ঘনীভূত হয়ে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এই লঘুচাপের প্রভাবেই উত্তরীয় বায়ুর সাথে জলীয় বাষ্পের সংমিশ্রণে বজ্রবাহী মেঘের সৃষ্টি হচ্ছে।
‎
‎এদিকে আজ শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উত্তরের জেলা নীলফামারীর ডিমলায় ১৪ ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলা রোদের তীব্রতা বাড়লেও রাতের বেলা এখনো শীতের আমেজ রয়ে গেছে।

মন্তব্য (০)





image

প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদল...

১

‎নিউজ ডেস্কঃ জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে গত স...

image

‎বাংলাদেশে ইউরোপীয় বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

২

‎নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইউরোপে...

image

দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই’

৩

নিউজ ডেস্ক : দেশের বাজারে এলপি গ্যাসের কোনো সংকট নেই বলে বিদ...

image

এবার বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল সদৃশ বস্তু, ঘিরে রেখেছে এ...

৪

নিউজ ডেস্ক : রাজধানীর বুদ্ধিজীবী কবরস্থানে কক...

image

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্কের সংশোধন অধ্যাদেশের খসড়া ...

৫

নিউজ ডেস্ক : মাঠ পর্যায়ে রাজস্ব আদায় প্রক্রিয়ায় গতিশীলতা আনার লক্ষ্যে &l...

  • company_logo