ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ দুর্নীতি এবং ধর্মান্ধতা একুশের চেতনার পরিপন্থী বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশর (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
ড. ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশের সকল নাগরিকের সমান অধিকার, বিশেষ করে ধর্ম এবং জাতিগত বৈষম্য কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়, একুশের চেতনার সাথে সাংঘর্ষিক। সকল মানুষের সমান অধিকার বিশেষ করে নারী, ধর্মীয় সংখ্যালঘু, জাতিগত সংখ্যালঘু, আদিবাসী, প্রতিবন্ধী সহ সকল প্রান্তিক জনগণের সমান অধিকার যারা হরণ করেন তারা একুশের চেতনার পরিপন্থী ব্যবহার করেন এবং সেটি আমরা প্রত্যাখ্যান করতে চাই।
তিনি আরও বলেন, এমন একটা বাংলাদেশ দেখতে চাই যেখানে একুশের চেতনা ধারণ করে সকল মানুষের সমান অধিকার, সহাবস্থান, সাম্য, সামাজিক মর্যাদা, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। এটি হচ্ছে একুশের মূল চেতনা।
নিউজ ডেস্কঃ জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে গত স...
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইউরোপে...
নিউজ ডেস্ক : দেশের বাজারে এলপি গ্যাসের কোনো সংকট নেই বলে বিদ...
নিউজ ডেস্ক : রাজধানীর বুদ্ধিজীবী কবরস্থানে কক...
নিউজ ডেস্ক : মাঠ পর্যায়ে রাজস্ব আদায় প্রক্রিয়ায় গতিশীলতা আনার লক্ষ্যে &l...

মন্তব্য (০)