ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : দিল্লিতে ভিসা কার্যক্রম চালু করেছে বাংলাদেশ হাইকমিশন। ভিসা দেওয়া প্রায় দুই মাস বন্ধ ছিল। ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদির মৃত্যু ঘিরে দ্বিপক্ষীয় কূটনেতিক সম্পর্কের অবনতির মধ্যে গেল ডিসেম্বরে দুই দেশই ভিসা কার্যক্রম বন্ধ রাখে। খবর ইন্ডিয়া টুডের।
প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার বাংলাদেশ হাইকমিশন ভারতীয় নাগরিকদের বাংলাদেশের ভিসা দেওয়া শুরু করেছে। বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার তিন দিনের মাথায় দুই দেশের কূটনৈতিক সম্পর্কে এ অগ্রগতি ঘটল।
নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের মধ্যে দিয়ে দুই দেশের সম্পর্কের বরফ গলতে শুরু করে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের পূর্ণাঙ্গ ফল আসার আগে ১৩ ফেব্রুয়ারি সকালে তারেক রহমানকে এক বিবৃতিতে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এরপর পূর্ণাঙ্গ ফল ঘোষণার পর বিকালে তারেকের সঙ্গে টেলিফোনে কথা বলেন তিনি। ওই ফোনালাপে তাকে অভিনন্দন জানানোর পাশাপাশি তার কাজে সমর্থনের দেওয়ার কথা বলেন।
বৃহস্পতিবার ভারতের পক্ষ থেকে জানানো হয়, তারা ‘শিগগিরই’ বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা কার্যক্রম চালু করবে।
নিউজ ডেস্কঃ ৩ দিনের সফরে দুপুরে ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ...
নিউজ ডেস্কঃ মানবপাচার ও প্রযুক্তিনির্ভর অপরাধের হাত থেক...
নিউজ ডেস্কঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম র...
নিউজ ডেস্কঃ আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে ন...

মন্তব্য (০)