ফাইল ছবি
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের গবেষণা কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন আবদুস সাত্তার পাটোয়ারী। তাকে চুক্তিভিত্তিক এ নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এছাড়া, প্রটোকল অফিসার-২ নিয়োগ পেয়েছেন এস এম পারভেজ।
সাত্তার পাটোয়ারীকে নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা পদে গ্রেড-৯ বেতন স্কেলের সর্বশেষ ধাপের বেতনে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
একই শর্ত ও বেতনে প্রটোকল অফিসার-২ নিয়োগ পেয়েছেন এস এম পারভেজ। তাদের নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
নিউজ ডেস্কঃ দেশে শীতের আমেজ বাড়ছে। বিভিন্ন অঞ্চলে কমতে ...
নিউজ ডেস্কঃ গোপালগঞ্জের কিছু দুর্বৃত্তের কর্মকাণ্ডের জ...
নিউজ ডেস্কঃ জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত এবং দেশের আইনশ...
নিজস্ব ডেস্ক : অর্থনৈতিক সহযোগিতা জোরদার, বাণিজ্য সম্প্রসারণ ও নতুন বিনিয়োগের...
নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক অগ...

মন্তব্য (০)