• লিড নিউজ
  • শিক্ষা

শিক্ষাখাতে কোনো দুর্নীতি হওয়া উচিত না, হতে দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী ‎

  • Lead News
  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ শিক্ষাখাতে কোনো দুর্নীতি হওয়া উচিত না, সেটা হতে দেওয়া হবে না বলে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, বিগত সরকারের আমলে শিক্ষাপ্রতিষ্ঠানের ল্যাব স্থাপনের নামে যে দুর্নীতি হয়েছে তা তদন্ত করে শাস্তির আওতায় আনা হবে।

‎বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
‎
‎শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রাণালয়ে আর কোন দুর্নীতি হবে না। শিক্ষক বদলি একটি সিস্টেমে আনা হবে। বন্ধ করা হবে বদলি বাণিজ্য।
‎
‎তিনি আরও বলেন, শিক্ষা হবে রাষ্ট্রের প্রথম বিনিয়োগ। সার্টিফিকেট নয় সক্ষমতাকে মূল্যায়ন করা হবে। হাফেজ কারী ও আলেমদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হবে।
‎
‎এছাড়াও ইংলিশ মিডিয়াম স্কুল মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে আনা হবে বলে জানান শিক্ষামন্ত্রী। অন্যদিকে, শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, শিক্ষা নিয়ে রাজনীতি করা হবে না; শিক্ষা দিয়ে রাষ্ট্র গড়ার কাজ করবো। প্রধানমন্ত্রী তারেক রহমান যে বাংলাদেশ কল্পনা করেন দক্ষ, ন্যায়ভিত্তিক, প্রযুক্তিসক্ষম, মূল্যবোধসম্পন্ন-সেই বাংলাদেশ গড়ার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হলো শিক্ষা।

‎তিনি আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয় হিসেবে আমাদের দায়িত্ব সেই ভিশনকে বাস্তবে নামানো- বাজেটে, শ্রেণিকক্ষে, পরীক্ষায়, আর কর্মসংস্থানে।

মন্তব্য (০)





image

এক বছরেও লিফট চালু হয়নি, ১০ তলা হলে ছাত্রীদের দুর্ভোগ

১

নিউজ ডেস্ক : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ১০ তলাবিশ...

image

২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে: শিক্ষামন্ত্রী

২

নিউজ ডেস্ক : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম...

image

প্রাথমিক শিক্ষকদের বদলিসহ ৯ দাবি

৩

নিউজ ডেস্ক : প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কে...

image

‎দেশে দক্ষ মানবসম্পদ তৈরিতে ঘাটতির বড় কারণ একাডেমিয়া-ইন্ড...

৪

‎নিউজ ডেস্কঃ শিক্ষাঙ্গন ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যক...

image

৩০ নভেম্বরের মধ্যে শতভাগ বই উপজেলায় পৌঁছাবে সরকার, মান রক...

৫

নিউজ ডেস্কঃ ২০২৭ শিক্ষাবর্ষ শুরুর আগেই দেশের প্রায় ৪ কোটি শি...

  • company_logo