• লিড নিউজ
  • শিক্ষা

‎শিক্ষাখাতে কোনো দুর্নীতি হওয়া উচিত না, হতে দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী ‎

  • Lead News
  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ শিক্ষাখাতে কোনো দুর্নীতি হওয়া উচিত না, সেটা হতে দেওয়া হবে না বলে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, বিগত সরকারের আমলে শিক্ষাপ্রতিষ্ঠানের ল্যাব স্থাপনের নামে যে দুর্নীতি হয়েছে তা তদন্ত করে শাস্তির আওতায় আনা হবে।

‎বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
‎
‎শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রাণালয়ে আর কোন দুর্নীতি হবে না। শিক্ষক বদলি একটি সিস্টেমে আনা হবে। বন্ধ করা হবে বদলি বাণিজ্য।
‎
‎তিনি আরও বলেন, শিক্ষা হবে রাষ্ট্রের প্রথম বিনিয়োগ। সার্টিফিকেট নয় সক্ষমতাকে মূল্যায়ন করা হবে। হাফেজ কারী ও আলেমদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হবে।
‎
‎এছাড়াও ইংলিশ মিডিয়াম স্কুল মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে আনা হবে বলে জানান শিক্ষামন্ত্রী। অন্যদিকে, শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, শিক্ষা নিয়ে রাজনীতি করা হবে না; শিক্ষা দিয়ে রাষ্ট্র গড়ার কাজ করবো। প্রধানমন্ত্রী তারেক রহমান যে বাংলাদেশ কল্পনা করেন দক্ষ, ন্যায়ভিত্তিক, প্রযুক্তিসক্ষম, মূল্যবোধসম্পন্ন-সেই বাংলাদেশ গড়ার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হলো শিক্ষা।

‎তিনি আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয় হিসেবে আমাদের দায়িত্ব সেই ভিশনকে বাস্তবে নামানো- বাজেটে, শ্রেণিকক্ষে, পরীক্ষায়, আর কর্মসংস্থানে।

মন্তব্য (০)





image

‎প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে বদ্ধপরিকর সরকার: ...

১

নিউজ ডেস্কঃ যুগের চাহিদার সঙ্গে সংগতিপূর্ণ শিক্ষাব্যবস্থার আ...

image

মেডিকেল-ডেন্টালে ভর্তির নীতিমালা প্রকাশ

২

নিউজ ডেস্কঃ দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলে...

image

ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে পর...

৩

নিউজ ডেস্ক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যান...

image

‎টানা ছুটিতে যাচ্ছে শিক্ষার্থীরা, কোন প্রতিষ্ঠানে কত দিন ...

৪

নিউজ ডেস্কঃ বছরের শেষ মাস ডিসেম্বরে শীতকালীন অবকাশ ও বড়দিন উ...

image

এসএসসিতে বোর্ডপ্রতি জিপিএ-৫ প্রাপ্ত ১০০ শিক্ষার্থীকে ল্যা...

৫

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় বোর্ডপ্রতি ...

  • company_logo