• লিড নিউজ
  • জাতীয়

‎ভারতীয় ভিসা প্রক্রিয়া দ্রুতই স্বাভাবিক হবে: ভারতীয় সহকারী হাই কমিশনার ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ভ্রমণ ভিসাসহ বিভিন্ন ক্যাটাগরির ভিসা প্রক্রিয়া দ্রুত স্বাভাবিক করা হবে বলে জানিয়েছেন সিলেটস্থ ভারতীয় সহকারী হাই কমিশনের সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস।

‎তিনি বলেন, এ বিষয়ে ইতোমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে মেডিকেল ভিসা ও ডাবল এন্ট্রি ভিসা প্রদান কার্যক্রম চালু রয়েছে।

‎বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট জেলা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা জানান।

‎অনিরুদ্ধ দাস বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের ভিত্তিতে গড়ে উঠেছে। দুই দেশের চিন্তা-চেতনা ও সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্যে দীর্ঘদিনের সংযোগ রয়েছে। আমরা একসঙ্গে কাজ করতে চাই। ভারত-বাংলাদেশ সম্পর্ক জনগণের ওপর ভিত্তি করেই আরও শক্তিশালী হবে।

‎তিনি বলেন, দুই দেশের জনগণই হবে একটি স্থিতিশীল, ইতিবাচক, গঠনমূলক ও দীর্ঘমেয়াদি সম্পর্কের মূল অংশীদার। ভৌগোলিক ও সাংস্কৃতিক নৈকট্য, ক্রমবর্ধমান অ

‎র্থনৈতিক সক্ষমতা এবং ভবিষ্যৎ আকাঙ্ক্ষাকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নতুন সুযোগে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

‎সাংবাদিকদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও গঠনমূলক সমালোচনা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও দৃঢ় করতে সহায়ক হতে পারে। দুই দেশের সম্পর্ক জোরদারে ভিসা প্রদানের ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

‎মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা সিলেটের সঙ্গে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ব্যবসা-বাণিজ্য, শিক্ষা-সংস্কৃতি বিনিময় এবং কানেক্টিভিটি বৃদ্ধির সম্ভাবনা ও চ্যালেঞ্জ তুলে ধরেন। একইসঙ্গে ভারত সরকারের ‘এইড টু বাংলাদেশ’ ও ‘এলওসি’ প্রকল্পের আওতায় সিলেট অঞ্চলে আর্থসামাজিক উন্নয়নমূলক প্রকল্প গ্রহণের আহ্বান জানান। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তারা দুই দেশের ঐতিহাসিক বন্ধন আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।

‎সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে ভারতীয় সহকারী হাই কমিশনের প্রেস-ইনফরমেশন-শিক্ষা-কালচার শাখার সেকেন্ড সেক্রেটারি রাজেশ ভাটিয়াসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

মন্তব্য (০)





image

‎জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না: তথ...

নিউজ ডেস্কঃ জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও অর্জনকে কেন্দ্র করে...

image

দ্বিপাক্ষিক বৈঠকে খুলেছে মালয়েশিয়া শ্রমবাজার: মাহ্দী আমিন

নিউজ ডেস্ক : দ্বিপাক্ষিক বৈঠকে খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবা...

image

‎ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর

নিউজ ডেস্কঃ ৩ দিনের সফরে দুপুরে ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ...

image

মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকা...

নিউজ ডেস্কঃ মানবপাচার ও প্রযুক্তিনির্ভর অপরাধের হাত থেক...

image

হজের বিমান টিকিটের মূল্য কমে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ...

নিউজ ডেস্কঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম র...

  • company_logo