ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ রমজানে নিম্ন আয়ের ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিনের চাহিদা পূরণের আওতায় নিয়ে আসার উদ্যোগ নিয়েছে সরকার, জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর মহাখালীতে প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী জানান, এবার ১০ লাখ পরিবার কম মূল্যে দুধ, ডিম ও মাংস কিনতে পারবেন। এ লক্ষ্যে উত্তরা, আজিমপুর, মিরপুরসহ রাজধানীর ২৫টি স্পটে বিক্রয় কার্যক্রম শুরু করা হয়েছে। চলবে রমজান জুড়ে। পাশাপাশি দেশের অন্যান্য জেলাতেও এই উদ্যোগ ছড়িয়ে দেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি।
এতে ডিমের ডজন মিলছে ৯৬ টাকায়, ১ কেজি দুধ ৮০ টাকা ও ১ কেজি মাংস ৬৫০ টাকায়। এই উদ্যোগের ফলে বাজারেও জিনিস পত্রের দাম কমে আসবে বলেও মন্তব্য করেন তিনি।
নিউজ ডেস্কঃ জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে গত স...
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইউরোপে...
নিউজ ডেস্ক : দেশের বাজারে এলপি গ্যাসের কোনো সংকট নেই বলে বিদ...
নিউজ ডেস্ক : রাজধানীর বুদ্ধিজীবী কবরস্থানে কক...
নিউজ ডেস্ক : মাঠ পর্যায়ে রাজস্ব আদায় প্রক্রিয়ায় গতিশীলতা আনার লক্ষ্যে &l...

মন্তব্য (০)