ফাইল ছবি
নিউজ ডেস্কঃ অমর একুশে বইমেলা ২০২৫ আগামী ২৫শে ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ১৫ই মার্চ পর্যন্ত। বইমেলাকে সামনে রেখে নতুন সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি।
সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠীত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আগে ২০ ফেব্রুয়ারি মেলা শুরুর কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী তা পাঁচ দিন পিছিয়ে ২৫ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে।
বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে মেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানের স্টল ভাড়া শতভাগ মওকুফের ঘোষণা দেন সংস্কৃতিমন্ত্রী। তিনি প্রকাশকদের মেলায় অংশ নেওয়ার আহ্বান জানান।
বাংলা একাডেমির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যেসব প্রকাশক আগে স্টল বরাদ্দ নেননি তারা বৃহস্পতিবার বিকাল ৩টার মধ্যে আবেদন করতে পারবেন। আবেদনকারীদের মধ্যে সেদিন সন্ধ্যা ৬টায় লটারির মাধ্যমে স্টল বরাদ্দ দেওয়া হবে। পূর্বে আবেদনকারীদের নতুন করে আবেদন করতে হবে না।
সভায় সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমসহ প্রকাশক ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্কঃ দেশে শীতের আমেজ বাড়ছে। বিভিন্ন অঞ্চলে কমতে ...
নিউজ ডেস্কঃ গোপালগঞ্জের কিছু দুর্বৃত্তের কর্মকাণ্ডের জ...
নিউজ ডেস্কঃ জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত এবং দেশের আইনশ...
নিজস্ব ডেস্ক : অর্থনৈতিক সহযোগিতা জোরদার, বাণিজ্য সম্প্রসারণ ও নতুন বিনিয়োগের...
নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক অগ...

মন্তব্য (০)