• লিড নিউজ
  • জাতীয়

‎জাতীয় স্বার্থ পাই পাই করে বুঝে নেব: পররাষ্ট্রমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ প্রতিবেশিসহ যে কোন দেশের সাথে আলোচনায় জাতীয় স্বার্থ পাই পাই করে বুঝে নেয়ার ঘোষণা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থেকে নির্বাচিত সরকারে পররাষ্ট্রমন্ত্রী হওয়ায় সমালোচনার জবাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগকারীদের ভোট আবার গণণার পরামর্শও দেন তিনি।

‎বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মার সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
‎
‎পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের স্বার্থ সম্পূর্ণ রক্ষা করে আমরা বৈদেশিক সম্পর্ক রাখব। জাতীয় স্বার্থ পাই পাই করে বুঝে নেব। জিয়াউর রহমানের বৈদেশিক নীতিতে সরকার চলবে। সব দেশের সঙ্গে আমরা সুসম্পর্ক বজায় রাখতে চাই।
‎
‎রোহিঙ্গা বিষয়ে নজর আরও বাড়ানো হবে জানিয়ে তিনি বলেন, মিয়ানমার সরকার এবং আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ আরও বাড়ানো হবে।
‎
‎ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়ে খলিলুর রহমান বলেন, আমি নিজের ইচ্ছায় মন্ত্রী হইনি। আর যারা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলছেন, তারা চাইলে আবার ভোট গণনা করতে পারেন।
‎
‎উল্লেখ্য, বিএনপি আগে তার পদত্যাগ চাইলেও সময়ের সাথে অনেক কিছু বদলায় বলেও মন্তব্য করেন তারেক রহমানের মন্ত্রিসভার সবচেয়ে আলোচিত এই মন্ত্রী।
‎
‎এ সময় আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, দেশের জনগণের স্বার্থ রক্ষা করে পররাষ্ট্রনীতি চলবে।

মন্তব্য (০)





image

প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদল...

১

‎নিউজ ডেস্কঃ জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে গত স...

image

‎বাংলাদেশে ইউরোপীয় বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

২

‎নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইউরোপে...

image

দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই’

৩

নিউজ ডেস্ক : দেশের বাজারে এলপি গ্যাসের কোনো সংকট নেই বলে বিদ...

image

এবার বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল সদৃশ বস্তু, ঘিরে রেখেছে এ...

৪

নিউজ ডেস্ক : রাজধানীর বুদ্ধিজীবী কবরস্থানে কক...

image

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্কের সংশোধন অধ্যাদেশের খসড়া ...

৫

নিউজ ডেস্ক : মাঠ পর্যায়ে রাজস্ব আদায় প্রক্রিয়ায় গতিশীলতা আনার লক্ষ্যে &l...

  • company_logo