• লিড নিউজ
  • জাতীয়

‎তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ রাজধানীসহ সারাদেশে ধীরে ধীরে বিদায় নিতে শুরু করেছে শীতের আমেজ। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিনে দেশের তাপমাত্রা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
‎
‎মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আগামী ১২০ ঘণ্টার জন্য (৫ দিন) প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়েছে, লঘুচাপের প্রভাবে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে উত্তুরে হাওয়ার প্রভাব কমে আসায় দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে ঊর্ধ্বমুখী হতে পারে।
‎
‎আবহাওয়া অফিস জানায়, আজ সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামীকাল বৃহস্পতিবার থেকে তাপমাত্রা সামান্য বাড়তে শুরু করবে। বিশেষ করে ১৯ ও ২০ ফেব্রুয়ারি নাগাদ দেশের বিভিন্ন অঞ্চলে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। দিনের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের ঘর ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহের শেষ দিকে গরমের এই তীব্রতা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
‎
‎বর্তমানে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ বিরাজ করছে। তবে এর প্রভাবে সারাদেশে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। আজ সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। বাতাসের আর্দ্রতা কম থাকায় দিনের বেলা কিছুটা শুষ্ক ও গরম অনুভূত হলেও শেষ রাতে হালকা শীত আরও কয়েক দিন বজায় থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদগণ।

মন্তব্য (০)





image

প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদল...

১

‎নিউজ ডেস্কঃ জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে গত স...

image

‎বাংলাদেশে ইউরোপীয় বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

২

‎নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইউরোপে...

image

দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই’

৩

নিউজ ডেস্ক : দেশের বাজারে এলপি গ্যাসের কোনো সংকট নেই বলে বিদ...

image

এবার বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল সদৃশ বস্তু, ঘিরে রেখেছে এ...

৪

নিউজ ডেস্ক : রাজধানীর বুদ্ধিজীবী কবরস্থানে কক...

image

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্কের সংশোধন অধ্যাদেশের খসড়া ...

৫

নিউজ ডেস্ক : মাঠ পর্যায়ে রাজস্ব আদায় প্রক্রিয়ায় গতিশীলতা আনার লক্ষ্যে &l...

  • company_logo