• লিড নিউজ
  • খেলাধুলা

ইতালিকে হারিয়ে সুপার এইটে ইংল্যান্ড

  • Lead News
  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান ১০ম আসরের ২৯তম ম্যাচে ইতালিকে হারিয়ে সুপার এইটে উঠে গেল ইংল্যান্ড ক্রিকেট দল।

সোমবার ভারতের ঐতিহ্যবাহী কলকাতার ইডেন গার্ডেনে প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ২০২ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ইংল্যান্ড।

দলের হয়ে ২২ বলে তিন চার আর চারটি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৫৩ রান করেন জ্যাক উইলস। ১৫ বলে ২৮ রান করেন ওপেনার ফিল সল্ট। ২১ বলে ৩০ রান করেন টম বাটন। ১৯ বলে ২৫ রান করেন স্যাম কারান। 

টার্গেট তাড়া করতে নেমে বেন মানেন্তির টর্নেডো ইনিংসের পরও পরাজয় এড়াতে পারেনি ইতালি। দলের হয়ে মাত্র ২৫ বলে চারটি চার আর ৬টি ছক্কার সাহায্যে ৬০ রান করেন মানেন্তি।

এছাড়া ২৩ বলে দুই চার আর ৫টি ছক্কার সাহায্যে দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ রান করেন গ্রান্ড স্টুয়ার্ট। ৩৪ বলে ৭ বাউন্ডারির সাহায্যে ৪৩ রান করেন জাস্টিন মসকা।

এদিন ইতালিকে ২৪ রানে হারিয়ে ‘সি’ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে উঠে গেছে ইংল্যান্ড। চার ম্যাচে ইংল্যান্ডের পয়েন্ট ৬। এক ম্যাচ কম খেলে ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ থেকে সবার আগে সুপার এইটে উঠে যায় ওয়েস্ট ইন্ডিজ।

মন্তব্য (০)





image

কাভান সুলিভানের বুটে বাংলাদেশের পতাকা, বিশ্ব ফুটবলে নতুন ...

স্পোর্টস ডেস্ক: মাত্র ১৫ বছর বয়সেই বিশ্ব ফুটবলের অন্যতম সম্ভ...

image

হোয়াইটওয়াশ এড়াতে জিম্বাবুয়ের টার্গেট ১৯৩

স্পোর্টস ডেস্ক : বৈভব সূর্যবংশীর ব্যাটিং তাণ্ডবে ১৯২ রানের চ...

image

ভারতীয় ক্রিকেটারদের জন্য নতুন পুরস্কার ঘোষণা

নিউজ ডেস্ক : ক্রিকেটারদের জন্য নতুন পুরস্কারের ঘোষণা দিল ভার...

image

সমালোচকদের ওপর ক্ষুব্ধ নেইমার, দিলেন কড়া জবাব

স্পোর্টস ডেস্ক : চোট ও সমালোচনা দুইয়ের সঙ্গেই লড়াই করছেন ব্র...

image

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

স্পোর্টস ডেস্ক : একটা সময় ছিল যখন ঝাঁকড়া চুলের বাবরি দোলানো ফুটবলারদের দ...

  • company_logo