• খেলাধুলা

টি-টোয়েন্টি বিশ্বকাপ হ্যাজেলউডের বদলি হিসেবে অজি শিবিরে স্মিথ

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : আহত অজি পেসার জশ হ্যাজেলউড-এর বদলি হিসেবে অস্ট্রেলিয়ার সিনিয়র ব্যাটার স্টিভ স্মিথ দলে ডাক পেয়েছেন। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ (সোমবার) টিকে থাকার লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া।

আইসিসির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘স্মিথকে হ্যাজলউডের স্থলাভিষিক্ত হিসেবে নামানো হয়েছে, যিনি এবার বিশ্বকাপের অংশগ্রহণ থেকে পায়ের পেশির চোটের কারণে ছিটকে গেলেন। দলের মেডিকেল স্টাফ আশা করেছিলেন তিনি পরবর্তী ম্যাচগুলোতে খেলার জন্য ফিট হয়ে উঠবেন, কিন্তু তা সম্ভব হয়নি।’

এর আগে স্মিথকে দলের অধিনায়ক মিচেল মার্শ-এর বিকল্প হিসেবে শ্রীলঙ্কায় পাঠানো হয়েছিল, যিনি অস্ট্রেলিয়ার প্রথম দুই ম্যাচে একটি টেস্টিকুলার চোটের কারণে খেলতে পারেননি। প্রাক্তন এই ব্যাটার রবিবার দলের সঙ্গে প্রশিক্ষণ নিয়েছেন এবং তিনি গুরুত্বপূর্ণ এই ম্যাচে খেলতে পারেন।

যদিও স্মিথ ফেব্রুয়ারি ২০২২ এর পর থেকে কোনো টি২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেননি, তবে ঘরোয়া প্রতিযোগিতায় তার ফর্ম ভাল ছিল। তাই ম্যানেজমেন্ট তার ওপর আস্থা রেখেছেন।

অস্ট্রেলিয়ার চলমান বিশ্বকাপ অভিযান আছে ঝুঁকির মধ্যে। জিম্বাবুয়ের কাছে ২৩ রানে পরাজয়ের পর আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে তাদের জিততেই হবে, অন্যথায় এবারের বিশ্বকাপ আসর থেকে অজিদের বিদায় নিশ্চিত হয়ে যাবে।

সূত্র- এনডিটিভি

 

মন্তব্য (০)





image

সর্বোচ্চ ভিত্তিমূল্যে আইপিএল নিলামে ফিরছেন বেন স্টোকস

১

স্পোর্টস ডেস্ক : দুই বছর বিরতির পর আবারও আইপিএলের নিলামে নাম লিখিয়েছেন ইংল্যা...

image

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ২৮ ধাপ এগোলেন হৃদয়, উন্নতি লিটনেরও

২

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে র...

image

‎প্রথমবার হকি বিশ্বকাপে খেলার লক্ষ্যে বাংলাদেশের পরিকল্পনা

৩

‎স্পোর্টস ডেস্কঃ দেশের ইতিহাসে প্রথমবারের মতো হকি বিশ্বক...

image

আইপিএলকে না বললেন মোস্তাফিজ

৪

স্পোর্টস ডেস্ক :  গেল আইপিএলে রেকর্ড দামে দল পেয়েছিলেব মোস্তাফিজুর রহমান...

image

অস্ট্রেলিয়াকে উড়িয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড

৫

স্পোর্টস ডেস্ক : ফিল সল্ট ও ডোনাল্ডের বিধ্বংসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে পাত্তা...

  • company_logo