• লিড নিউজ
  • জাতীয়

বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের প্রশংসা, বিএনপির বিজয়ে জাপানের অভিনন্দন

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ বিশ্বাসযোগ্যভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের প্রশংসা করেছে জাপান। পাশাপাশি নির্বাচনে জয় লাভ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে দেশটি।

‎ঢাকাস্থ জাপান দূতাবাসের এক বিবৃতিতে জাপান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ‘বাংলাদেশের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিশ্বাসযোগ্যভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ায় আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই।’
‎
‎বিবৃতিতে আরও বলা হয়, ‘সব রাজনৈতিক দল ও নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, বিশেষ করে বিএনপি ও এর চেয়ারম্যান তারেক রহমানকে তাদের বিজয়ের জন্য।’
‎
‎নতুন সরকার গঠন প্রক্রিয়া মসৃণ ও শান্তিপূর্ণ হবে-আশা প্রকাশ করে জাপান দুই দেশের বিদ্যমান কৌশলগত অংশীদারত্বকে আরও এগিয়ে নেওয়ার অভিপায় ব্যক্ত করেছে।
‎
‎বিবৃতিতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ঢাকা ও টোকিওর মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে জাপানের অব্যাহত সম্পৃক্ততার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

মন্তব্য (০)





image

প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদল...

১

‎নিউজ ডেস্কঃ জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে গত স...

image

‎বাংলাদেশে ইউরোপীয় বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

২

‎নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইউরোপে...

image

দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই’

৩

নিউজ ডেস্ক : দেশের বাজারে এলপি গ্যাসের কোনো সংকট নেই বলে বিদ...

image

এবার বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল সদৃশ বস্তু, ঘিরে রেখেছে এ...

৪

নিউজ ডেস্ক : রাজধানীর বুদ্ধিজীবী কবরস্থানে কক...

image

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্কের সংশোধন অধ্যাদেশের খসড়া ...

৫

নিউজ ডেস্ক : মাঠ পর্যায়ে রাজস্ব আদায় প্রক্রিয়ায় গতিশীলতা আনার লক্ষ্যে &l...

  • company_logo