• লিড নিউজ
  • জাতীয়

‎জাতি হিসেবে আমরা চূড়ান্তভাবে বিজয়ী হয়েছি: ইসি সানাউল্লাহ

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতস্ফূর্তভাবে ঈদ উৎসবের মতো জনগণ অংশগ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেছেন, আমরা জাতি হিসেবে চূড়ান্তভাবে বিজয়ী হয়েছি।

‎শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ভোটের প্রাথমিক বেসরকারি ফলাফল ঘোষণা শেষে সমাপনী বক্তব্যে নির্বাচন কমিশনার এ কথা বলেন।
‎
‎নির্বাচন কমিশনার মো. সানাউল্লাহ বলেন, বাংলাদেশের ইতিহাসে সত্যিই একটি শুভ সকাল আজ, ১৩ ফেব্রুয়ারি। আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের গণতান্ত্রিক নবযাত্রায় আজকের সকালটা ইতিহাসে স্মরনীয় হয়ে থাকবে। যে যার অবস্থান থেকে ভূমিকা রেখেছেন, সবার প্রতি নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবং প্রধান নির্বাচন কমিশনার ও সব কমিশনারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।
‎
‎তিনি বলেন, আমাদের একটাই কমিটমেন্ট ছিল, যে আমরা নির্মোহভাবে আইন প্রয়োগ করে স্বচ্ছ এবং নিরপেক্ষ একটা নির্বাচন উপহার দেব। আমাদের চেষ্টা শতকরা একশ ভাগ ছিল।আমরা মনে করি, জাতি হিসেবে মান, সন্মান, ভাবমূর্তি, বিশ্ববাজারে আমাদের সক্ষমতা, বিনিয়োগ, কর্মসংস্থান—এমন কিছু নেই যে এই নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত ছিল না। সুতরাং নির্বাচন কমিশনের পক্ষ থেকে এটাকে নেহায়েত নির্বাচন অনুষ্ঠান হিসেবে নিইনি। এটা একটা পবিত্র আমানত হিসেবে আমরা গ্রহণ করেছিলাম।
‎
‎তিনি আরও বলেন, দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা যে, তারা স্বতস্ফূর্তভাবে ঈদ উৎসবের মতো এই আয়োজনে অংশগ্রহণ করেছেন। যে কারণে বন্যার পানিতে যেমন খড়কুটো টিকে থাকে না, তেমনিভাবে যা কিছু অশনি ছিল, যা কিছু শঙ্কার জায়গা ছিল—এই বন্যার পানিতে সব ভেসে গেছে। আমরা জাতি হিসেবে চূড়ান্তভাবে বিজয়ী হয়েছি।

মন্তব্য (০)





image

কমল হজের বিমানভাড়া, ইমাম-মুয়াজ্জিনের জন্য সুখবর

১

নিউজ ডেস্কঃ ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন...

image

তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

২

নিউজ ডেস্কঃ দেশে শীতের আমেজ বাড়ছে। বিভিন্ন অঞ্চলে কমতে ...

image

গোপালগঞ্জের সবাইকে শাস্তি দেওয়া অমানবিক ও বিপজ্জনক: আসিফ...

৩

নিউজ ডেস্কঃ  গোপালগঞ্জের কিছু দুর্বৃত্তের কর্মকাণ্ডের জ...

image

রাজধানীসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

৪

নিউজ ডেস্কঃ জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত এবং দেশের আইনশ...

image

দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-জার্মানি

৫

নিজস্ব ডেস্ক : অর্থনৈতিক সহযোগিতা জোরদার, বাণিজ্য সম্প্রসারণ ও নতুন বিনিয়োগের...

  • company_logo