• লিড নিউজ
  • জাতীয়

‎বাংলাদেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে: সিইসি

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় ঢাকা-৮ আসনের ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন।

‎ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি বলেন, ‘গ্রামগঞ্জে মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। জাতিকে যে ওয়াদা দিয়েছিলাম, সে লক্ষ্য বাস্তবায়নে দায়িত্ব নেয়ার পর থেকেই আমরা বিনিদ্র রজনী কাটিয়েছি। আজ সকালে উঠেই বিভিন্ন টিভি চ্যানেল দেখেছি। সারা দেশেই সুন্দরভাবে ভোট হচ্ছে। বাংলাদেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে।’

‎তিনি আরও বলেন, ‘২০২৬ সালের সবচেয়ে বড় নির্বাচন বাংলাদেশের এ নির্বাচন। গণতন্ত্রের ট্রেন ইনশা আল্লাহ গণতন্ত্রের পথেই এগোবে। আমরা কারও পক্ষে বা বিপক্ষে নই। আমরা শুধু একটি সুন্দর নির্বাচনি পরিবেশ সৃষ্টিতে কাজ করেছি। কেন্দ্র দখল, ভোটের বাক্স দখলের ইতিহাস আমাদের ভুলে যেতে হবে।’

‎সিইসি জানান, নির্ধারিত সময়সূচির বাইরেও বুধবার রাত পর্যন্ত দেশব্যাপী বিভিন্ন নির্বাচনি কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন তিনি। ‘শুধু একটি নির্দেশনা দিয়েছি—আপনারা কারও পক্ষে বা বিপক্ষে কাজ করবেন না,’ যোগ করেন তিনি।

‎সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার প্রসঙ্গে তিনি বলেন, ‘এসবের বেশিরভাগই দেশের বাইরে থেকে ছড়ানো হচ্ছে।’ এ ক্ষেত্রে মূলধারার গণমাধ্যমের ওপর ভরসা রাখার আহ্বান জানান তিনি। পাশাপাশি যাচাই-বাছাই ছাড়া সামাজিক মাধ্যমে কোনো তথ্য শেয়ার না করার অনুরোধ করেন।

‎সিইসি বলেন, ‘দেশের বিভিন্ন জায়গায় মানুষ উৎসবের মধ্য দিয়ে ভোট দিচ্ছেন এবং নির্বাচন কমিশনের ওপর মানুষের আস্থা ফিরে এসেছে।’ এখন পর্যন্ত সার্বিক পরিবেশ ভালো রয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য (০)





image

‎দেশের নির্বাচনের ইতিহাসে একটি ভালো নির্বাচন হয়েছে: সিইসি

নিউজ ডেস্কঃ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ...

image

নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প...

নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় স...

image

সারা দেশে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহন শেষ

নিউজ ডেস্কঃ সারা দেশে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়ে...

image

‎যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার

নিউজ ডেস্কঃ দেশজুড়ে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্...

image

‎দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৪৮৬টি বিশৃঙ্খলা, জালভোট ৫৯টি

নিউজ ডেস্কঃ চলমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২...

  • company_logo