• লিড নিউজ
  • জাতীয়

নির্বাচনে কারচুপির সুযোগ নেই, ভোট হবে উৎসবমুখর: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সব ধরনের শঙ্কা উড়িয়ে দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবারের নির্বাচনে ভোট কারচুপির কোনো সুযোগ নেই। একটি শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত।

 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। ফরিদপুর অঞ্চলের ৫টি জেলার উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের নিয়ে আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় এই সভা অনুষ্ঠিত হয়।

 

নির্বাচন নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা যা বললেন-

 

নিরাপত্তা ও প্রস্তুতি: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিটি এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

 

স্বচ্ছতার অঙ্গীকার: স্বরাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট করে বলেন, “ভোট কারচুপির কোনো শঙ্কা নেই। আপনারা (গণমাধ্যম ও জনগণ) সহযোগিতা করবেন; কোথাও কোনো অনিয়ম দেখলে আমাদের জানাবেন, আমরা তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেব।”

 

উৎসবমুখর পরিবেশ: এবারের নির্বাচন কেবল সুষ্ঠু নয়, বরং একটি ‘ক্রেডিবল’ বা বিশ্বাসযোগ্য এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

অংশগ্রহণমূলক নির্বাচন: একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সরকারের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন তিনি।

 

বিদ্যমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব কি না? — সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আশ্বস্ত করেন যে, নির্বাচনের প্রতিটি স্তরে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

মন্তব্য (০)





image

‎জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না: তথ...

নিউজ ডেস্কঃ জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও অর্জনকে কেন্দ্র করে...

image

দ্বিপাক্ষিক বৈঠকে খুলেছে মালয়েশিয়া শ্রমবাজার: মাহ্দী আমিন

নিউজ ডেস্ক : দ্বিপাক্ষিক বৈঠকে খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবা...

image

‎ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর

নিউজ ডেস্কঃ ৩ দিনের সফরে দুপুরে ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ...

image

মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকা...

নিউজ ডেস্কঃ মানবপাচার ও প্রযুক্তিনির্ভর অপরাধের হাত থেক...

image

হজের বিমান টিকিটের মূল্য কমে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ...

নিউজ ডেস্কঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম র...

  • company_logo