• লিড নিউজ
  • জাতীয়

ভোটার স্লিপে প্রার্থীর নাম ও প্রতীক নিয়ে নতুন নির্দেশনা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সিএনআই

নিউজ ডেস্ক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের জন্য করা ভোটার স্লিপে প্রার্থী নাম ও প্রতীক ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব) আবুল ফজল মো. সানাউল্লাহ।

 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

 

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘আগের নিয়ম অনুযায়ী ভোটার স্লিপে প্রার্থী নাম ও প্রতীক থাকত না। তবে, এবারের নির্বাচনের আগে প্রার্থীদের নাম ও প্রতীক ব্যবহার করে ভোটার স্লিপ করা যাবে।’

 

নির্বাচনি উপকরণ বিতরণের বিষয়ে তিনি বলেন, ‘বুধবার (১১ ফেব্রুয়ারি) থেকে নির্বাচনি উপকরণ বিতরণ শুরু হবে। সকাল থেকে শুরু হলে সন্ধ্যার মধ্যে সব ধরনের উপকরণ কেন্দ্রে পৌঁছে যাবে বলে আশা করি। এ ছাড়া নির্বাচন আয়োজনের সার্বিক অবস্থা জানাতে কাল বেলা ১১টায় আন্তর্জাতিক পর্যবেক্ষক ও সাংবাদিকদের ব্রিফ করা হবে।’

 

ফলাফল ঘোষণা নিয়ে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘নির্বাচনের ফল ঘোষণা স্বাভাবিক নিয়মে হবে। ভোটকেন্দ্র থেকে প্রাথমিক ফল জানানোর পাশাপাশি নির্বাচন কমিশন ভবন থেকেও ফল ঘোষণা করা হবে।’

মন্তব্য (০)





image

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি খারাপ হলেও আর তেলের দাম বাড়...

১

নিউজ ডেস্কঃ মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আরও খারাপ হলেও দেশ...

image

‎ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

২

‎নিউজ ডেস্কঃ জলবায়ু পরিবর্তন, নগরায়ণ এবং চলমান উন্নয়ন কর...

image

প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার: ড. তিতুমীর

৩

নিউজ ডেস্কঃ দেশে দক্ষ কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তিসেবা স...

image

‎অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালান...

৪

‎নিউজ ডেস্কঃ পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্...

image

প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদল...

৫

‎নিউজ ডেস্কঃ জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে গত স...

  • company_logo