• লিড নিউজ
  • শিক্ষা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গেজেট প্রকাশ, যেভাবে চলবে কার্যক্রম

  • Lead News
  • শিক্ষা

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ রাজধানীর সাত সরকারি কলেজকে সংযুক্ত করে নতুনভাবে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশের গেজেট প্রকাশ করা হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়-এর ওয়েবসাইটে গেজেট প্রকাশিত হয়।
‎
‎শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ জানিয়েছেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশের চূড়ান্ত খসড়া অনুমোদন পাওয়া যায়। অধ্যাদেশের মূল উদ্দেশ্য হলো সংযুক্ত কলেজগুলোতে উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন ও দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতা দূর করা।
‎
‎নতুন অধ্যাদেশ অনুযায়ী ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ সংযুক্ত কলেজ হিসেবে পরিচালিত হবে। এই কলেজগুলোর নিজস্ব পরিচয়, অবকাঠামো ও সম্পত্তির অধিকার অক্ষুণ্ণ থাকবে।
‎
‎বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ প্রশাসনিক কাঠামোয় থাকছে আচার্য, উপাচার্য, সিনেট, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিল। আচার্য হিসেবে রাষ্ট্রপতি দায়িত্ব পালন করবেন এবং উপাচার্য নিয়োগ হবে সিনেট মনোনীত প্যানেল থেকে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) শিক্ষাগত ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শন ও মূল্যায়নের দায়িত্ব রাখবে।
‎
‎বিশ্ববিদ্যালয়ে কলা, বিজ্ঞান, সমাজবিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, আইন ও চারুকলা সহ বিভিন্ন ডিসিপ্লিনের জন্য পৃথক ‘স্কুল’ থাকবে, প্রতিটির নেতৃত্বে থাকবেন ‘হেড অব স্কুল’। সংযুক্ত কলেজগুলোতে স্নাতক ও স্নাতকোত্তর পাঠদান, পরীক্ষা ও মূল্যায়ন একযোগে বিশ্ববিদ্যালয়ের সময়সূচি ও কাঠামোর আওতায় পরিচালিত হবে।
‎
‎ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীরা এসএসসি ও এইচএসসি ফল এবং কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার ভিত্তিতে মূল ক্যাম্পাস বা সংযুক্ত কলেজে ভর্তি হতে পারবেন। এছাড়া কলেজগুলোতে এমফিল ও পিএইচডি প্রোগ্রাম এবং শিক্ষক উন্নয়ন ও উচ্চতর প্রশিক্ষণের সুযোগ থাকবে।
‎
‎অধ্যাদেশে আবাসিক হল, ছাত্র সংসদ নির্বাচন ও সহপাঠ্যক্রমিক কার্যক্রমের সুবিধা চালু করার বিধান রয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের আগে সাময়িকভাবে কার্যক্রম পরিচালনার ব্যবস্থা করা হয়েছে।

মন্তব্য (০)





image

এক বছরেও লিফট চালু হয়নি, ১০ তলা হলে ছাত্রীদের দুর্ভোগ

১

নিউজ ডেস্ক : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ১০ তলাবিশ...

image

২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে: শিক্ষামন্ত্রী

২

নিউজ ডেস্ক : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম...

image

প্রাথমিক শিক্ষকদের বদলিসহ ৯ দাবি

৩

নিউজ ডেস্ক : প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কে...

image

‎দেশে দক্ষ মানবসম্পদ তৈরিতে ঘাটতির বড় কারণ একাডেমিয়া-ইন্ড...

৪

‎নিউজ ডেস্কঃ শিক্ষাঙ্গন ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যক...

image

৩০ নভেম্বরের মধ্যে শতভাগ বই উপজেলায় পৌঁছাবে সরকার, মান রক...

৫

নিউজ ডেস্কঃ ২০২৭ শিক্ষাবর্ষ শুরুর আগেই দেশের প্রায় ৪ কোটি শি...

  • company_logo