• রাজনীতি

‎নাহিদ ইসলামের দাবি—বিগত আমলেও ঢাকা-১১ আসনের ভূমিদখলের ভাগ বিদেশ পৌঁছাতো

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বিগত আমলে ঢাকা-১১ আসনের ব্যবসা ও ভূমিদখলের ভাগ বিদেশেও পৌঁছেছে—এমন দাবি করেছেন ত্রয়োদশ সংসদ নির্বাচনে এ আসনের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ (রোববার, ৮ ফেব্রুয়ারি) ঢাকা-১১ আসনে অনুষ্ঠিত ১১ দলীয় নির্বাচনি জনসভায় তিনি এমন দাবি করেন।

‎নাহিদ ইসলামের দাবি, গত ১৫ বছর ধরে একজন বিদেশে অবস্থান করলেও; এ আসনের ব্যবসা ও ভূমিদখলের ভাগ তিনি নিয়মিত পেতেন। রিয়েল এস্টেট কোম্পানির নামে যে ভূমিদখল করা হয়েছে, তার লাভ মালয়েশিয়ায় বসেই তিনি গ্রহণ করতেন বলে অভিযোগ করেন নাহিদ।
‎
‎তিনি বলেন, ‘৫ আগস্টের পর ওই ব্যক্তি দেশে ফিরে এসেছেন, আর এখানে যিনি দখল ও চাঁদাবাজির কাজ করতেন, তিনি তার জায়গায় চলে গেছেন।’
‎
‎এসময় তিনি বলেন, ‘এ এলাকার শত শত মানুষের ভূমি দখল করা হয়েছে, ভরাট করা হয়েছে। শত শত শত পরিবারকে নিঃস্ব করে দিয়েছে। যারা রাজনীতির ময়দানে ছিলো তারা এ ভূমি দস্যু হিসেবে কাজ করেছে কিংবা সহায়তা করেছে।’
‎
‎তিনি বলেন, ‘এ অঞ্চলের অর্থনৈতিক বৈষম্য আমরা দূর করবো ইনশাল্লাহ। এ অঞ্চলের নাগরিক সুবিধা আমরা নিশ্চিত করবো। যে সকল মানুষ ভূমি হারিয়েছে তাদের ভূমি আমরা ফিরিয়ে দেবো নতুবা তাদের ন্যায্যমূল্য ফিরিয়ে দেবো।’

মন্তব্য (০)





image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

১

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

image

‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল

২

নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

image

শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

৩

নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...

image

রাশেদ খানের পোস্ট: ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে আবারও...

৪

নিউজ ডেস্ক : ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে ছাত্রলীগ জামায়াত...

image

‎সংসদে নোটিশ-কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধ...

৫

নিউজ ডেস্কঃ বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমা...

  • company_logo