• রাজনীতি

২২ বছর পর নীলফামারিতে আসছেন তারেক রহমান, জড়ো হবেন দুই লক্ষাধিক নেতাকর্মী

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনি জনসভায় যোগ দিতে দীর্ঘ প্রায় ২২ বছর পর আগামীকাল উত্তরের জেলা নীলফামারীতে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলার পৌর মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন তিনি।  

তার আগমনকে ঘিরে শহরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তাকে বরন করে নিতে প্রস্তুত হওয়ার পাশাপাশি চলছে জোরেশোরে মঞ্চ তৈরির কাজ। সমাবেশকে সফল করতে মাঠজুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মঞ্চ নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে, মাঠের সামনের অংশ বাঁশ দিয়ে ঘিরে মঞ্চের কাঠামো গড়ে তোলা হচ্ছে। সেইসঙ্গে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। মাঠে অবস্থান করছেন পুলিশ, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা

জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক  বলেন, আগামীকাল দুপুর ১ টায় দলের চেয়ারম্যান তারেক রহমান হেলিকপ্টার যোগে সভাস্থলে পৌঁছাবেন। তার আগমন ঘিরে সকল ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। তার আগমন ঘিরে নেতাকর্মীরা সকল ধরনের প্রস্তুতি নিয়েছে। জেলা উপজেলার বিভিন্ন জায়গা থেকে প্রায় দুই লক্ষাধিক নেতাকর্মী সমাগম হবে এ সমাবেশে। 

সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার বলেন, দলের চেয়ারম্যানের আগমন ঘিরে আমরা আনন্দিত। তিনি প্রায় ২২ বছর পর নীলফামারিতে আসছেন। আমরা আশা করছি তিনি আসবেন আমাদের জেলার উন্নয়ন অগ্রগতি সবকিছু নিয়ে আলোচনা করবেন। উত্তরবঙ্গের জীবন রেখা তিস্তা মহাপরিকল্পনা নিয়ে তার মুখ থেকে আশার বাণী আমরা শুনতে পারবো।

প্রসঙ্গত, আগামীকাল উত্তরবঙ্গের তিন জেলায় নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি ৭ ফেব্রুয়ারি সকাল ১১ টায় বিমান যোগে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন। পরে হেলিকপ্টার যোগে বেলা ১১ টা ৩০ মিনিটে ঠাকুরগাঁও জেলা হাইস্কুল মাঠের জনসভায় যোগ দেবেন। সেখান থেকে দুপুর ১টার দিকে হেলিকপ্টার যোগে নীলফামারী জেলার বড় মাঠের উদ্দেশ্য রওয়ানা হবেন। সেখানে বক্তব্য শেষ করে দুপুর ২টার দিকে হেলিকপ্টার যোগে দিনাজপুর জেলার বিরামপুর সরকারি কলেজ মাঠের জনসভায় যোগ দেবেন। সেখানে বক্তব্য শেষ করে বিকেল ৩টার দিকে হেলিকপ্টার যোগে আবার সৈয়দপুর বিমানবন্দর এসে বিমান যোগে ঢাকার উদ্দেশ্য রওয়ানা হবেন।

মন্তব্য (০)





image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

১

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

image

‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল

২

নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

image

শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

৩

নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...

image

রাশেদ খানের পোস্ট: ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে আবারও...

৪

নিউজ ডেস্ক : ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে ছাত্রলীগ জামায়াত...

image

‎সংসদে নোটিশ-কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধ...

৫

নিউজ ডেস্কঃ বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমা...

  • company_logo