• লিড নিউজ
  • রাজনীতি

‎দেশের মানুষ নতুন কোনো জালেম দেখতে চায় না: নাহিদ ইসলাম

  • Lead News
  • রাজনীতি

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ৫ আগস্টের পর এ দেশের মানুষ নতুন কোনো জালেম দেখতে চায় না। অর্থপাচারকারী, ঋণখেলাপিরা সংসদে গেলে আবারও দেশে লুটপাট শুরু হবে।

‎আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে সাভারে ১১ দলীয় জোটের প্রার্থী দিলশানা পারুলের এক জনসভায় তিনি এ কথা বলেন।
‎
‎ইসলামী ও তারুণ্যের শক্তি ঐক্যবদ্ধ হয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, আমরা একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখতে পাচ্ছি। দুর্নীতিমুক্ত, ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য আজ জনতা ঐক্যবদ্ধ হয়েছে।
‎
‎তিনি বলেন, এগারো দল সরকার গঠন করলে দেশ আধিপত্যবাদমুক্ত হবে, ইনসাফের দেশ হবে। নতুন করে যারা দিল্লির দাসত্ব করতে চায়, তাদের জায়গা এ দেশে হবে না। বাংলাদেশের নিয়ন্ত্রণ হবে ঢাকা থেকে। 
‎
‎এনসিপি নেতা বলেন– দেশে এসে তারেক রহমান বলেছেন, 'আই হ্যাভ আ প্ল্যান।' দেশের কোথায় ইপিজেড, বাণিজ্যিক রাজধানী, কোথায়‌ সয়াবিন চাষ হয়, তিনি জানেন না। তিনি কীভাবে দেশ চালাবেন?
‎
‎নাহিদ ইসলাম বলেন, সারাদেশে এগারো দলীয় নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে। লাশের ওপর দাঁড়িয়ে তারা ক্ষমতায় আসতে চায়। এদের ১২ ফেব্রুয়ারি পরাজিত করতে হবে।

মন্তব্য (০)





image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

১

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

image

‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল

২

নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

image

শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

৩

নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...

image

রাশেদ খানের পোস্ট: ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে আবারও...

৪

নিউজ ডেস্ক : ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে ছাত্রলীগ জামায়াত...

image

‎সংসদে নোটিশ-কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধ...

৫

নিউজ ডেস্কঃ বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমা...

  • company_logo