• জাতীয়

রাজধানীর হাতিরঝিলে পুলিশের এডিসিকে মারধর, গ্রেফতার ৫

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ রাজধানীর হাতিরঝিলে গাড়ির সাথে ঘষা লাগাকে কেন্দ্র করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মাহফুজ্জামান সরকারকে মারধর করা হয়েছে।

‎বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতের এ ঘটনায় মামলা হয়েছে হাতিরঝিল থানায়। এরইমধ্যে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
‎
‎গ্রেফতার ব্যক্তিরা হলেন– মোরশেদ আলম, মো. বিল্লাল হোসেন, মোহাম্মদ আলমগীর হোসেন, স্বপন সরকার ও সিফাত ইউনুস লেলিন।
‎
‎জানা গেছে, বুধবার দিবাগত রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে হাতিরঝিল এলাকা দিয়ে ফিরছিলেন এডিসি মাহফুজ্জামান সরকার। পুলিশ প্লাজার সামনে পাশাপাশি চলাচলের সময় পুলিশের গাড়ির সাথে আরেকটি গাড়ির সামান্য ঘেঁষাঘেঁষির মতো পরিস্থিতি হয়। এ সময় অন্য গাড়িতে থাকা ব্যক্তিরা এডিসির গাড়ি রোধ করেন। বাকবিতণ্ডার একপর্যায়ে তারা আরও কয়েকজনকে ফোন করে ডেকে আনেন। ২০-২২ জন মিলে এলোপাতাড়ি মারতে থাকেন পুলিশ কর্মকর্তাকে।
‎
‎পরে মাহফুজ্জামানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরে ১৭টি সেলাই লেগেছে। বর্তমানে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
‎
‎পুলিশ জানিয়েছে, হামলাকারীরা পেশায় ব্যবসায়ী। ঘটনার সময় মদ্যপ অবস্থায় ছিলেন তারা। ঘটনায় জড়িত অন্যদের চিহ্নিত করতে তদন্ত চলছে বলে জানায় পুলিশ।

মন্তব্য (০)





image

প্রধানমন্ত্রীর ভারত সফরের আলোচনা এখনো ইতিবাচক আছে: দীনেশ ...

১

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আলোচনা এখ...

image

মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উৎপাদন বাড়াতে হব...

২

নিজস্ব প্রতিবেদক: মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উ...

image

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি খারাপ হলেও আর তেলের দাম বাড়...

৩

নিউজ ডেস্কঃ মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আরও খারাপ হলেও দেশ...

image

‎ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

৪

‎নিউজ ডেস্কঃ জলবায়ু পরিবর্তন, নগরায়ণ এবং চলমান উন্নয়ন কর...

image

প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার: ড. তিতুমীর

৫

নিউজ ডেস্কঃ দেশে দক্ষ কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তিসেবা স...

  • company_logo