• লিড নিউজ
  • জাতীয়

একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সংগীত দল

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর একুশে পদকের জন্য নয়জন বিশিষ্ট ব্যক্তি এবং একটি সংগীত দলের নাম ঘোষণা করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এ তালিকায় প্রথমবারের মতো কোনো রক ব্যান্ড স্থান পেল।
‎
‎এ বছর একুশে পদক পাচ্ছেন—ফরিদা আক্তার ববিতা (চলচ্চিত্র), অধ্যাপক মো. আব্দুস সাত্তার (চারুকলা), মেরিনা তাবাসসুম (স্থাপত্য), আইয়ুব বাচ্চু (সংগীত), অর্থি আহমেদ (নৃত্য), ইসলাম উদ্দিন পালাকার (নাট্যকলা), শফিক রেহমান (সাংবাদিকতা), অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার (শিক্ষা) এবং তেজস হালদার যস (ভাস্কর্য)।
‎
‎এছাড়া এ বছর একুশে পদক পাচ্ছে জনপ্রিয় রক ব্যান্ড ওয়ারফেইজ। বৃহস্পতিবার বিকেলে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
‎
‎একুশে পদক দেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান। ভাষা আন্দোলনের স্মরণে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে প্রতি বছর এই পদক প্রদান করা হয়।

মন্তব্য (০)





image

মাছ-মাংস কেনা এখন গরিবের বিলাসিতা, স্বস্তি নেই সবজির বাজারও

১

নিউজ ডেস্ক : দুই সপ্তাহ কিছুটা কম থাকার পর রাজধানীর বাজারে আ...

image

কমল হজের বিমানভাড়া, ইমাম-মুয়াজ্জিনের জন্য সুখবর

২

নিউজ ডেস্কঃ ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন...

image

তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

৩

নিউজ ডেস্কঃ দেশে শীতের আমেজ বাড়ছে। বিভিন্ন অঞ্চলে কমতে ...

image

গোপালগঞ্জের সবাইকে শাস্তি দেওয়া অমানবিক ও বিপজ্জনক: আসিফ...

৪

নিউজ ডেস্কঃ  গোপালগঞ্জের কিছু দুর্বৃত্তের কর্মকাণ্ডের জ...

image

রাজধানীসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

৫

নিউজ ডেস্কঃ জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত এবং দেশের আইনশ...

  • company_logo