• লিড নিউজ
  • খেলাধুলা

‎ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট; পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ‘ধন্যবাদ’ দিলেন আসিফ নজরুল ‎

  • Lead News
  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেয়ার ঘটনায় পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার কঠোর সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এ সিদ্ধান্তের জন্য পাকিস্তানকে ‘ধন্যবাদ’ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

‎গতকাল (বুধবার, ৪ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার এক বৈঠকে শাহবাজ শরিফ বলেন, ‘টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান কোনোভাবেই ভারতের বিপক্ষে খেলবে না।’ তার ভাষায়, ‘খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়। পাকিস্তান সরকার ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অত্যন্ত ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছে। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের পাশে দাঁড়ানোই আমাদের নৈতিক দায়িত্ব।’

‎তিনি আরও বলেন, ‘ভারতের ক্রিকেট–সংক্রান্ত নীতি অগ্রহণযোগ্য। সে কারণেই বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেয়ার প্রতিবাদে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।’ ‘আমরা সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়াচ্ছি। এটি একটি উপযুক্ত ও ন্যায্য সিদ্ধান্ত,’—যোগ করেন তিনি।

‎আইসিসির সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় এ অবস্থান নিয়েছে পাকিস্তান বলে জানান শাহবাজ শরিফ। তার দাবি, বাংলাদেশকে বাদ দেয়ার প্রেক্ষাপটেই পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্তে পৌঁছেছে।

‎এর আগে, নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশ সরকার জাতীয় ক্রিকেট দলকে ভারতে পাঠাতে অস্বীকৃতি জানায় এবং নিরপেক্ষ ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাব দেয়। তবে আইসিসির বোর্ড সভায় সদস্যদের সমর্থন না পাওয়ায় সেই প্রস্তাব নাকচ হয়ে যায়। পরবর্তীতে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয়। ওই বোর্ড সভায়ও বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছিল পাকিস্তান।

‎পাকিস্তানের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আজ (বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি) ফেসবুকে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় লেখেন, ‘ধন্যবাদ পাকিস্তান।’

মন্তব্য (০)





image

কাভান সুলিভানের বুটে বাংলাদেশের পতাকা, বিশ্ব ফুটবলে নতুন ...

স্পোর্টস ডেস্ক: মাত্র ১৫ বছর বয়সেই বিশ্ব ফুটবলের অন্যতম সম্ভ...

image

হোয়াইটওয়াশ এড়াতে জিম্বাবুয়ের টার্গেট ১৯৩

স্পোর্টস ডেস্ক : বৈভব সূর্যবংশীর ব্যাটিং তাণ্ডবে ১৯২ রানের চ...

image

ভারতীয় ক্রিকেটারদের জন্য নতুন পুরস্কার ঘোষণা

নিউজ ডেস্ক : ক্রিকেটারদের জন্য নতুন পুরস্কারের ঘোষণা দিল ভার...

image

সমালোচকদের ওপর ক্ষুব্ধ নেইমার, দিলেন কড়া জবাব

স্পোর্টস ডেস্ক : চোট ও সমালোচনা দুইয়ের সঙ্গেই লড়াই করছেন ব্র...

image

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

স্পোর্টস ডেস্ক : একটা সময় ছিল যখন ঝাঁকড়া চুলের বাবরি দোলানো ফুটবলারদের দ...

  • company_logo