• লিড নিউজ
  • জাতীয়

মাঘের বিদায়বেলায় কেমন শীত পড়বে, জানাল আবহাওয়া অধিদপ্তর

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ মাঘ মাসের শেষদিকে এসে প্রকৃতিতে ঝলমলে রোদের দাপট বাড়ায় শীতের তীব্রতা কিছুটা কমেছে। দুপুরের রোদে গরম অনুভূত হলেও দেশের সর্বনিম্ন তাপমাত্রা এখনো ১১ ডিগ্রির ঘরেই অবস্থান করছে। তবে শীত বিদায়ের এই সময়ে আবহাওয়া অধিদপ্তর নতুন বার্তা দিয়েছে।
‎
‎আবহাওয়াবিদদের মতে, আগামী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) থেকে দেশের তাপমাত্রা আবারও হ্রাস পেতে পারে, যা শীতের অনুভূতিকে কিছুটা বাড়িয়ে দেবে।
‎
‎শীত নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা
‎আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানিয়েছেন, বৃহস্পতিবার ও শুক্রবার (৫-৬ ফেব্রুয়ারি) সারাদেশের আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে এই সময়ে ভোরের দিকে দেশের নদী অববাহিকার অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তরাঞ্চলে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে দেশের অন্যান্য স্থানে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। 
‎
‎পরবর্তী তিন দিনের পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার থেকে সোমবার (৭-৯ ফেব্রুয়ারি) পর্যন্ত কুয়াশার দাপট একই রকম থাকতে পারে। এর মধ্যে শনিবার তাপমাত্রা সামান্য কমলেও রবিবার তা অপরিবর্তিত থাকবে। তবে সোমবার থেকে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা আবারও কিছুটা বাড়তে শুরু করবে।

মন্তব্য (০)





image

প্রধানমন্ত্রীর ভারত সফরের আলোচনা এখনো ইতিবাচক আছে: দীনেশ ...

১

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আলোচনা এখ...

image

মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উৎপাদন বাড়াতে হব...

২

নিজস্ব প্রতিবেদক: মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উ...

image

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি খারাপ হলেও আর তেলের দাম বাড়...

৩

নিউজ ডেস্কঃ মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আরও খারাপ হলেও দেশ...

image

‎ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

৪

‎নিউজ ডেস্কঃ জলবায়ু পরিবর্তন, নগরায়ণ এবং চলমান উন্নয়ন কর...

image

প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার: ড. তিতুমীর

৫

নিউজ ডেস্কঃ দেশে দক্ষ কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তিসেবা স...

  • company_logo