• লিড নিউজ
  • রাজনীতি

‎ভারত এবারও ভোট কারচুপিতে সহযোগিতা করতে চায়: নাহিদ ইসলাম ‎

  • Lead News
  • রাজনীতি

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও 'কারচুপিতে' ভারত সহযোগিতা করতে চায়— এমন অভিযোগ আনলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, নির্বাচনে বিদেশিরা হস্তক্ষেপ করছেন। তারা বিএনপির পক্ষে সরাসরি মন্তব্য করছেন।

‎বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর রামপুরায় নির্বাচনী প্রচারে অংশ নিয়ে ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম এই অভিযোগ তুলেন।
‎
‎এ সময় তিনি আরও অভিযোগ করেন, নানা জায়গায় টাকা দিয়ে তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এম এ কাইয়ুম তার দ্বৈত নাগরিকত্বের বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন। ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনে সুযোগ দিয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করা হয়েছে।
‎
‎এদিকে, ঢাকা-১৪ আসনে ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লার মার্কার প্রার্থী ব্যারিস্টার আরমান মিরপুর এলাকায় গণসংযোগ করেছেন।
‎
‎তিনি বলেছেন, দুর্নীতি, শোষণ আর চাঁদাবাজিতে মানুষ হাঁপিয়ে উঠেছে। ক্ষমতায় গেলে নিরাপদ সমাজ গড়ে তোলা হবে।

মন্তব্য (০)





image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

১

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

image

‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল

২

নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

image

শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

৩

নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...

image

রাশেদ খানের পোস্ট: ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে আবারও...

৪

নিউজ ডেস্ক : ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে ছাত্রলীগ জামায়াত...

image

‎সংসদে নোটিশ-কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধ...

৫

নিউজ ডেস্কঃ বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমা...

  • company_logo