• লিড নিউজ
  • রাজনীতি

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ডিবির হাতে বঙ্গভবন কর্মকর্তা আটক

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট ‘হ্যাকের’ অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। আটককৃতের নাম ছরোয়ার আলম। তিনি বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার হিসেবে দায়িত্বরত ছিলেন বলে জানা গেছে।

‎মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) মধ্যরাতে তাকে আটকের পর ডিবি হেফাজতে নেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম।
‎
‎তিনি বলেন, ‘তাকে আমরা নিয়ে এসেছি। তার মোবাইল ও ল্যাপটপ জব্দ করা হয়েছে। এগুলো খতিয়ে দেখা হচ্ছে।’ এর আগে জামায়াতের আমিরের ‘এক্স’ হ্যান্ডেল ব্যবহার করে ‘নারী বিদ্বেষী’ এক পোস্ট ঘিরে দিন দুয়েক আগে ভোটের প্রচারণার মধ্যে রাজনীতিতে উত্তাপ ছড়ায়।
‎
‎এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যে জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়, দলের প্রধানের এক্স হ্যান্ডেল হ্যাক করে শনিবার রাতে ওই পোস্ট দেওয়া হয়েছিল। এ নিয়ে বিক্ষোভ ও বাদ-প্রতিবাদের মধ্যে মঙ্গলবার বিকালে বঙ্গভবনে গিয়ে জামায়াতের একটি প্রতিনিধি দল এ বিষয়ে অভিযোগ দেয়।

‎এরপর রাতে ঢাকা মহানগর পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, জামায়াতের অভিযোগের ভিত্তিতে রাতে মতিঝিল এলাকা থেকে বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরোয়ারকে আটক করা হয়। তাকে ধরতে রাতে রাজারবাগ পুলিশ লাইনের সরকারি স্থাপনায় অভিযান চালানো হয়।

মন্তব্য (০)





image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

১

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

image

‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল

২

নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

image

শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

৩

নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...

image

রাশেদ খানের পোস্ট: ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে আবারও...

৪

নিউজ ডেস্ক : ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে ছাত্রলীগ জামায়াত...

image

‎সংসদে নোটিশ-কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধ...

৫

নিউজ ডেস্কঃ বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমা...

  • company_logo